শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মক্কা-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টা মুসলিম উম্মাহর হৃদয়ে আঘাতের শামিল সৌদিতে ড্রোন ভূপাতিত, নিহত বিদেশি নাগরিক মাহবুবা হাকিমের হলফনামায় তথ্য গোপন নয়, ‘অনাকাঙ্ক্ষিত ভুল’ ১২০টি প্রতীক নির্ধারণ করে প্রজ্ঞাপন, স্থগিত ‘নৌকা’  আকর্ষণীয় পুরস্কারে সীরাত বিষয়ক প্রতিযোগিতার আয়োজন করছে ‘ভোলা জেলা উলামা তলাবা’  ‘উর্দুভাষী বাংলাদেশি’ হিসেবে স্বীকৃতি চায় আটকে পড়া পাকিস্তানিরা  জুনের আগেই স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে : ইসি  দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলায় শাস্তি পাচ্ছেন ১১ শিক্ষক মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টায় হেফাজতের নিন্দা ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ

আজারি প্রেসিডেন্টকে ভাই বললেন এরদোগান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আজারবাইজানে অবস্থানরত তুর্কি সশস্ত্র বাহিনীর সদস্যদের সাফল্য কামনা করেছেন দেশটির প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান।

গতকাল বৃহস্পতিবার এক অডিও বার্তায় তিনি তাদের শুভেচ্ছা জানান।

আনাদলু এজেন্সির খবরে বলা হয়, জাতীয় প্রতিরক্ষামন্ত্রী হুলুসি আকরের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের তুর্কি প্রতিনিধি দল আজারবাইজানের রাজধানী বাকু সফরে গিয়ে এরদোগানের অডিও বার্তাটি পৌঁছে দিয়েছেন। সেখানে অনুষ্ঠিত এক সামরিক অনুষ্ঠানে এটি শোনানো হয়।

এতে তুর্কি প্রেসিডেন্ট বলেন, আমাদের তুর্কি সশস্ত্র বাহিনীর প্রিয় সদস্যগণ ও আজারবাইজানীয় সেনাবাহিনীর বীরগণ, আমি আপনাদের সকলকে আন্তরিক অনুভূতি সহকারে শুভেচ্ছা জানাচ্ছি।

আপনারা আজারবাইজানের প্রেসিডেন্ট ও আমার ভাই ইলহাম আলিয়েভের নেতৃত্বে আর্মেনিয়ার বিরুদ্ধে ৪৪ দিনের মধ্যেই একটি মহাকাব্যিক বিজয় অর্জন করেছেন। এই জয় আজারবাইজানের ভাইদের মতোই আমাদের সুখী ও গর্বিত করেছে, যোগ করেন তিনি।

রজব তাইয়্যেব এরদোগান বলেন, আজারবাইজানের ভাইয়েরা তুরস্কের সশস্ত্র বাহিনীকে আনন্দের অশ্রু, প্রার্থনা এবং একই উচ্ছ্বাসের সঙ্গে স্বাগত জানিয়েছেন, যেমনভাবে তারা ১০ ডিসেম্বর ককেশীয় ইসলামিক সেনাদের স্বাগত জানিয়েছিল।

নার্গনো-কারাবাখ অঞ্চলে যুদ্ধবিরতি পর্যবেক্ষণের জন্য একটি যৌথ সামরিক কেন্দ্র স্থাপন করা হচ্ছে। সেটিতে রুশ সামরিক বাহিনীর সঙ্গে মিলে কাজ করবে তুর্কি বাহিনী। সেই উপলক্ষেই বৃহস্পতিবারের সামরিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ