সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
বেতন ছাড়ের দাবিতে আমরণ অনশনে ইবতেদায়ি মাদরাসার শিক্ষকরা আল্লামা গহরপুরীকে নিয়ে এমপি এম এ মালেকের কুরুচিপূর্ণ বক্তব্যের নিন্দা সড়ক প্রশস্তকরণে ভারতে মসজিদ ভাঙন, ব্যাপক পুলিশি নিরাপত্তা ‘যুবশক্তিকে দক্ষ জনশক্তিতে পরিণত করতে কাজ করছে ১১০ প্রতিষ্ঠান’  কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২, আহত ৬ হজের সফর শেষে স্বাস্থ্য সচেতনতায় করণীয় এক দিনে হাম ও উপসর্গে ৮ শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্র-মধ্যপ্রাচ্যসহ ইইউভুক্ত দেশগুলোতে খাদ্যপণ্য রফতানি হচ্ছে: বাণিজ্যমন্ত্রী যারা হিন্দু-মুসলিমদের মাঝে বিভেদ সৃষ্টি করছে, তারা চরমভাবে ব্যর্থ হবে: ইন্দ্রেশ কুমার ২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ

২৪ ঘণ্টায় করোনা শনাক্ত ১০১৪, মৃত্যু ২৮

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশে করোনায় আক্রান্ত হয়ে আরও ২৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মারা গেছেন ৭ হাজার ৫৫৯ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ১৪ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৫ লাখ ১৩ হাজার ৫১০ জন।

আজ বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ২৫৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ১ হাজার ১৪ জনের দেহে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৫ লাখ ১৩ হাজার ৫১০ জন। গত ২৪ ঘণ্টায় ২৮ জনের মৃত্যু হয়েছে। করোনায় এ পর্যন্ত ৭ হাজার ৫৫৯ জনের মৃত্যু হয়েছে।

এতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ সংক্রমণ থেকে মুক্ত হয়েছেন ১ হাজার ৩৮৯ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৪ লাখ ৫৭ হাজার ৪৫৯ জন।

এদিকে সারা বিশ্বে এখন পর্যন্ত ৮ কোটি ৩০ লাখ ৬৮ হাজার ৩৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ১৮ লাখ ১২ হাজার ২০৪ জন। বিপরীতে সেরে উঠেছেন ৫ কোটি ৮৮ লাখ ৬৯ হাজার ৭৫ জন। বাংলাদেশে এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৭ হাজার ৫৫৯ জনের। মোট আক্রান্ত হয়েছেন ৫ লাখ ১৩ হাজার ৫১০ জন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ