সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
বেতন ছাড়ের দাবিতে আমরণ অনশনে ইবতেদায়ি মাদরাসার শিক্ষকরা আল্লামা গহরপুরীকে নিয়ে এমপি এম এ মালেকের কুরুচিপূর্ণ বক্তব্যের নিন্দা সড়ক প্রশস্তকরণে ভারতে মসজিদ ভাঙন, ব্যাপক পুলিশি নিরাপত্তা ‘যুবশক্তিকে দক্ষ জনশক্তিতে পরিণত করতে কাজ করছে ১১০ প্রতিষ্ঠান’  কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২, আহত ৬ হজের সফর শেষে স্বাস্থ্য সচেতনতায় করণীয় এক দিনে হাম ও উপসর্গে ৮ শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্র-মধ্যপ্রাচ্যসহ ইইউভুক্ত দেশগুলোতে খাদ্যপণ্য রফতানি হচ্ছে: বাণিজ্যমন্ত্রী যারা হিন্দু-মুসলিমদের মাঝে বিভেদ সৃষ্টি করছে, তারা চরমভাবে ব্যর্থ হবে: ইন্দ্রেশ কুমার ২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ

সড়ক দুর্ঘটনায় গুলশান থানার এসআই কামরুলের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর বিমানবন্দর এলাকায় সড়ক দুর্ঘটনায় গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুল ইসলাম (৩৩) নিহত হয়েছেন।

পুলিশ জানিয়েছে, এসআই কামরুল মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন। বুধবার (৩০ ডিসেম্বর) রাত ১১টার দিকে এপিবিএন মাঠের পশ্চিম পাশের ওই এলকায় অজ্ঞাত একটি যানবাহন তার মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলেই নিহত হন এসআই কামরুল।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মুহা. বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

বাচ্চু মিয়া জানান, এসআই কামরুলকে ঢাকা মেডিক্যাল হাসপাতালের ইর্মাজেন্সিতে আনার পরপরই তিনি মারা গেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তার বাড়ি সিরাজগঞ্জের কাজীপুর উপজেলায়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ