সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
বেতন ছাড়ের দাবিতে আমরণ অনশনে ইবতেদায়ি মাদরাসার শিক্ষকরা আল্লামা গহরপুরীকে নিয়ে এমপি এম এ মালেকের কুরুচিপূর্ণ বক্তব্যের নিন্দা সড়ক প্রশস্তকরণে ভারতে মসজিদ ভাঙন, ব্যাপক পুলিশি নিরাপত্তা ‘যুবশক্তিকে দক্ষ জনশক্তিতে পরিণত করতে কাজ করছে ১১০ প্রতিষ্ঠান’  কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২, আহত ৬ হজের সফর শেষে স্বাস্থ্য সচেতনতায় করণীয় এক দিনে হাম ও উপসর্গে ৮ শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্র-মধ্যপ্রাচ্যসহ ইইউভুক্ত দেশগুলোতে খাদ্যপণ্য রফতানি হচ্ছে: বাণিজ্যমন্ত্রী যারা হিন্দু-মুসলিমদের মাঝে বিভেদ সৃষ্টি করছে, তারা চরমভাবে ব্যর্থ হবে: ইন্দ্রেশ কুমার ২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ

জানুয়ারিতেই টিকা পাবে বাংলাদেশ: স্বাস্থ্যমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আগামী বছর জানুয়ারির মধ্যেই বাংলাদেশ অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা পাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বিশ্বে প্রথম দেশ হিসেবে যুক্তরাজ্য বুধবার এই টিকা প্রয়োগের অনুমোদন দিয়েছে। এর পরই স্বাস্থ্যমন্ত্রী টিকা পাওয়া নিয়ে ওই আশাবাদ ব্যক্ত করলেন।

সংবাদ সংস্থা ব্লুমবার্গের জরিপে কার্যকরভাবে করোনা ভাইরাস সামাল দেয়া দেশগুলোর তালিকায় বাংলাদেশের ২০ নম্বরে থাকা উপলক্ষে স্বাস্থ্য অধিদপ্তর আয়োজিত আলোচনা সভায় স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, টিকা আনার প্রক্রিয়া মোটামুটি শেষ। টিকা আনার একটা সম্ভাব্য সময় ধরা হয়েছিল জানুয়ারির শেষ অথবা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে। তবে অনুমোদনের প্রক্রিয়া দ্রুত হওয়ায় আরও আগে টিকা পাওয়ার আশা করছি।

জাহিদ মালেক বলেন, যুক্তরাজ্য অক্সফোর্ডের টিকা অনুমোদন দেয়ায় ভারতও এখন সায় দেবে। এর পর বিশ্ব স্বাস্থ্য সংস্থাও হয়তো অনুমোদন দেবে। সিরাম ইনস্টিটিউট যেভাবে বলেছে তাতে আশা করছি, জানুয়ারি মাসের শেষের দিকে বা তার আগেও আমরা ভ্যাকসিন পেয়ে যেতে পারি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ করোনা ভাইরাস সংক্রমণ রোধে সক্ষমতার পরিচয় দিয়েছে। এ কারণেই মহামারি মোকাবিলায় সফল দেশগুলোর তালিকায় শীর্ষ ২০ নম্বরে বাংলাদেশকে রেখেছে ব্লুমবার্গ। করোনার সংক্রমণ রোধে স্বাস্থ্য বিভাগ সর্বোচ্চ চেষ্টা করেছে। অনেক ত্যাগ স্বীকার করেছে। করোনার কারণে সারাদেশ ছুটিতে ছিল, সবাই ঘরে ছিলেন; কিন্তু স্বাস্থ্য বিভাগ ও হাসপাতালের কোনো ছুটি ছিল না। স্বাস্থ্য বিভাগের চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা রোগীর সেবা দিয়ে গেছেন। এতে দেড় শতাধিক চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী মৃত্যুবরণ করেছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ