বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৪ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সংসার ভাঙার আগে শতবার ভাবুন, সংশোধনেই সমাধান:  শায়খ আহমাদুল্লাহ আল-আকসায় ইহুদিদের প্রার্থনার অনুমতি দিচ্ছে ইসরায়েল! দাদার ছায়া, চাচার ভালোবাসা এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’

ছয় শতাধিক ইসরায়েলি সেনা করোনায় আক্রান্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসরায়েলি সেনাবাহিনীর ৬ শতাধিক সদস্য প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। পরিস্থিতি সামাল দিতে মধ্যপ্রাচ্যের এ দখলদার বাহিনীটি কোয়ারেন্টাইন ও আইসোলেশেনের জন্য অন্তত ৮টি হোটেল পরিচালনা করছে।

আজ বৃহস্পতিবার ইসরায়েল ডিফেন্স ফোর্সের (আইডিএফ) বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে জেরুজালেম পোস্ট।

আইডিএফ জানিয়েছে, তাদের ৬১৪ সেনা কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন। আজ বৃহস্পতিবার আইডিএফ এ তথ্য জানায় বলে ইসরায়েলি গণমাধ্যমটি খবর দিয়েছে।

খবরে বলা হয়েছে, ওই ৬১৪ জন সেনার অবস্থা এখন মাঝারি পর্যায়ে রয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গত সোমবারের হিসাব অনুযায়ী বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন আইডিএফের ৭ হাজার ২১৩ জন সদস্য।

আইডিএফের হোম ফ্রন্ট কমান্ড আজ বৃহস্পতিবার জানিয়েছে, বাহিনীর পক্ষ থেকে বর্তমানে ৮টি করোনা হোটেল পরিচালনা করা হচ্ছে। এর মধ্যে ৫টি হোটেল কোয়ারেন্টাইনের জন্য ব্যবহার করা হচ্ছে এবং ভাইরাসে আক্রান্ত রোগীদের জন্য ব্যবহার করা হচ্ছে ৩টি।

প্রতিবেদনে বলা হয়েছে, এসব হোটেলে সব মিলিয়ে ৮৭১ জন রোগী আছেন। অন্যদিকে, কোয়ারেন্টাইনে আছেন ১ হাজার ১৮৭ জন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ