সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
বেতন ছাড়ের দাবিতে আমরণ অনশনে ইবতেদায়ি মাদরাসার শিক্ষকরা আল্লামা গহরপুরীকে নিয়ে এমপি এম এ মালেকের কুরুচিপূর্ণ বক্তব্যের নিন্দা সড়ক প্রশস্তকরণে ভারতে মসজিদ ভাঙন, ব্যাপক পুলিশি নিরাপত্তা ‘যুবশক্তিকে দক্ষ জনশক্তিতে পরিণত করতে কাজ করছে ১১০ প্রতিষ্ঠান’  কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২, আহত ৬ হজের সফর শেষে স্বাস্থ্য সচেতনতায় করণীয় এক দিনে হাম ও উপসর্গে ৮ শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্র-মধ্যপ্রাচ্যসহ ইইউভুক্ত দেশগুলোতে খাদ্যপণ্য রফতানি হচ্ছে: বাণিজ্যমন্ত্রী যারা হিন্দু-মুসলিমদের মাঝে বিভেদ সৃষ্টি করছে, তারা চরমভাবে ব্যর্থ হবে: ইন্দ্রেশ কুমার ২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ

করোনা পরিস্থিতি অনুকূলে না আসলে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হবে না: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে আগামী বছরের ১৫ জানুয়ারির পর শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে পরিস্থিতি ভালো না হলে শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে না বলেও জানান তিনি।

বৃহস্পতিবার গণভবন থেকে ভার্চুয়ালি বই বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে এসব কথা জানান প্রধানমন্ত্রী।

তিনি বলেন, ঘরে বসে পাঠ্য বইয়ের পাশাপাশি অন্যান্য বইও পড়তে হবে শিক্ষার্থীদের। করোনার সুযোগে ঘরে থাকা ছেলেমেয়েদের সময় দিতে হবে বাবা-মাকে।

প্রধানমন্ত্রী বলেন, করোনায় অর্থনৈতিক চাপ থাকা সত্ত্বেও শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা বিতরণ চলমান রেখেছে সরকার।

কারিগরি ও মাদরাসা শিক্ষা আরও আধুনিক করতে চায় সরকার। সরকার আইসিটি শিক্ষা ও সর্বোপরি শিক্ষারও মান বাড়াতে চায় বলেও জানান শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর নির্দেশনায় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মুহা. জাকির হোসেন প্রাথমিক পর্যায়ের কয়েকজন শিক্ষার্থীর হাতে এবং শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন।

আগামীকাল বছরের প্রথম দিন ১ জানুয়ারি থেকে সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় বই বিতরণ শুরু হবে। এরপর পর্যায়ক্রমে তিন দিন করে মোট ১২ দিন প্রথম থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের নতুন বই বিতরণ করা হবে। করোনা পরিস্থিতির মধ্যেও যথাসময়ে প্রায় সাড়ে চার কোটি শিক্ষার্থীর হাতে বিনা মূল্যে নতুন বই তুলে দিচ্ছে সরকার।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ