সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
বেতন ছাড়ের দাবিতে আমরণ অনশনে ইবতেদায়ি মাদরাসার শিক্ষকরা আল্লামা গহরপুরীকে নিয়ে এমপি এম এ মালেকের কুরুচিপূর্ণ বক্তব্যের নিন্দা সড়ক প্রশস্তকরণে ভারতে মসজিদ ভাঙন, ব্যাপক পুলিশি নিরাপত্তা ‘যুবশক্তিকে দক্ষ জনশক্তিতে পরিণত করতে কাজ করছে ১১০ প্রতিষ্ঠান’  কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২, আহত ৬ হজের সফর শেষে স্বাস্থ্য সচেতনতায় করণীয় এক দিনে হাম ও উপসর্গে ৮ শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্র-মধ্যপ্রাচ্যসহ ইইউভুক্ত দেশগুলোতে খাদ্যপণ্য রফতানি হচ্ছে: বাণিজ্যমন্ত্রী যারা হিন্দু-মুসলিমদের মাঝে বিভেদ সৃষ্টি করছে, তারা চরমভাবে ব্যর্থ হবে: ইন্দ্রেশ কুমার ২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ

হাটহাজারী মাদরাসার সম্মেলনে সম্মাননা পাগড়ি পাচ্ছেন দুই হাজার শিক্ষার্থী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আগামী ১ জানুয়ারি শুক্রবার অনুষ্ঠিত হবে আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার বার্ষিক সম্মেলন। জানা গেছে, সম্মেলনে মাদরাসার দুই হাজার শিক্ষার্থীকে সম্মাননা পাগড়ি প্রদাস করা হবে। বিগত বছরে দাওরায়ে হাদীস সমাপনকারী ছাত্রদের এ দস্তারে ফযীলত (পাগড়ী) প্রদান করা হবে বলে এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছেন কর্তৃপক্ষ।

জানা গেছে, মাহফিল উপলক্ষ্যে পুরো জামিয়া জুড়ে সাজসাজ রব। বিশাল আয়োজনের প্রস্তুতিও ইতোমধ্যে শেষের দিকে। হাজার হাজার মুসলিম জনসাধারণের সমবেত হওয়ার জন্য প্রস্তুত করা হয়েছে এক বিশাল মাঠ। প্রতিবছর শ্রোতাদের সমাগম বৃদ্ধি পাওয়ায় মাঠের আয়তনও বৃদ্ধি করা হয়েছে। মাদরাসা ক্যাম্পাস, মসজিদ ও শ্রেণীকক্ষগুলোকেও আগত মেহমানদের উপযোগী করে প্রস্তুত করা হয়েছে এবং তাদের সাদরে বরণ করার নিমিত্তে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। জামিয়া’র ভেতর-বাহির সর্বস্থানে সাজানো-গোছানের অনুপম ছোঁয়া লক্ষ করা গেছে।

মাহফিল সফল করার জন্য রাত-দিন নিরলসভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন জামিয়ার শিক্ষক, স্টাফ ও শিক্ষার্থীবৃন্দ। এলাকাবাসীও বিভিন্নভাবে সহযোগিতা করছেন। জুমাবার দিনব্যাপী মাহফিলে বক্তব্য রাখবেন দেশের সুযোগ্য ও সুবিখ্যাত উলামায়ে কেরাম।

বাদ জুমা দেশ ও জাতির উদ্দেশ্যে বিশেষ দিকনির্দেশনামূলক হেদায়েতি বক্তব্য রাখবেন জামিয়ার শায়খুল হাদিস ও শিক্ষা পরিচালক, আমিরে হেফাজত আল্লামা জুনায়েদ বাবুনগরী। আখেরী মোনাজাত পরিচালনা করবেন মজলিসে ইদারা’র প্রধান, মুফতীয়ে আজম বাংলাদেশ মুফতী আব্দুচ্ছালাম চাটগামী।

বিজ্ঞপ্তিতে দেশের সর্বস্তরের ইসলামপ্রিয় জনসাধারণের প্রতি বার্ষিক মাহফিল ও দস্তারবন্দী সম্মেলনে শরীক হওয়ার আহ্বান জানিয়েছেন মজলিসে ইদারা’র প্রধান মুফতী আব্দুচ্ছালাম চাটগামী ও আমিরে হেফাজত আল্লামা জুনায়েদ বাবুনগরী।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ