সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
বেতন ছাড়ের দাবিতে আমরণ অনশনে ইবতেদায়ি মাদরাসার শিক্ষকরা আল্লামা গহরপুরীকে নিয়ে এমপি এম এ মালেকের কুরুচিপূর্ণ বক্তব্যের নিন্দা সড়ক প্রশস্তকরণে ভারতে মসজিদ ভাঙন, ব্যাপক পুলিশি নিরাপত্তা ‘যুবশক্তিকে দক্ষ জনশক্তিতে পরিণত করতে কাজ করছে ১১০ প্রতিষ্ঠান’  কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২, আহত ৬ হজের সফর শেষে স্বাস্থ্য সচেতনতায় করণীয় এক দিনে হাম ও উপসর্গে ৮ শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্র-মধ্যপ্রাচ্যসহ ইইউভুক্ত দেশগুলোতে খাদ্যপণ্য রফতানি হচ্ছে: বাণিজ্যমন্ত্রী যারা হিন্দু-মুসলিমদের মাঝে বিভেদ সৃষ্টি করছে, তারা চরমভাবে ব্যর্থ হবে: ইন্দ্রেশ কুমার ২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ

পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী খাজা আসিফ গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী খাজা আসিফকে গ্রেপ্তার করেছে দেশটির দুর্নীতি দমন শাখার পুলিশ। আসিফ নওয়াজ শরিফের আমলে দেশের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। ১৯৯১ সালে প্রথমবার তিনি মন্ত্রিত্ব পান। বর্তমানে আসিফ দেশের অন্যতম বিরোধী মুখ ছিলেন।

মঙ্গলবার দলীয় কার্যালয়ে একটি বৈঠকে যোগ দিয়েছিলেন আসিফ। সেখান থেকে বেরোনোর সঙ্গে সঙ্গেই তাঁকে গ্রেপ্তার করে ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরোর (এনএবি) অফিসাররা। অভিযোগ, আসিফের রোজগারের সঙ্গে তাঁর সম্পত্তির সামঞ্জস্য নেই। কোথা থেকে এত সম্পত্তি তিনি করেছেন, তার হিসাব দিতে পারেননি বলেই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

এনএবির প্রেস বিবৃতিতে বলা হয়েছে, আসিফকে এর আগেও তলব করা হয়েছিল। কিন্তু তিনি যাননি। সম্পত্তির হিসাবও দিতে পারেননি।

এনএবির বক্তব্য, ১৯৯১ সালে আসিফের মোট সম্পত্তি ছিল পাঁচ দশমিক এক মিলিয়ন পাকিস্তানি রুপি। ২০১৮ সালে তা বেড়ে হয়েছে ২২১ মিলিয়ন পাকিস্তানি রুপি। এত টাকা কোথা থেকে এলো তাঁর কাছে?

আসিফ এর আগে দাবি করেছিলেন, আরব আমিরাতের একটি সংস্থায় কাজ করতেন তিনি। সেখান থেকে এই পরিমাণ সম্পত্তি হয়েছে তাঁর। কিন্তু এনএবির বক্তব্য, যে সময় আসিফ আরব আমিরাতে কাজ করতেন বলে দাবি করছেন, সে সময় তিনি দেশেই ছিলেন। ওই কোম্পানির কাগজ তিনি জাল করেছেন বলে অভিযোগ।

বিরোধীরা অবশ্য এই পুরো বিষয়টিকেই চক্রান্ত বলে মনে করছে। আসিফকে গ্রেপ্তার করায় ইমরানের ওপর বিরোধীদের চাপ আরো বাড়বে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

নওয়াজ শরিফের অবর্তমানে দলের গুরুত্বপূর্ণ নেতা আসিফ। বিরোধীদের বক্তব্য, রাজনৈতিক কারণেই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। আসিফকে গ্রেপ্তার করা নিয়ে টুইট করেছেন খোদ নওয়াজ শরিফ। তাঁর অভিযোগ, ইমরান খানের সরকার বিরোধীদের বিরুদ্ধে দমনমূলক আচরণ করছে। আসিফের নিঃশর্ত মুক্তি চেয়েছেন নওয়াজ। সূত্র : ডয়চে ভেলে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ