সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

দাওয়াতুল হক বাংলাদেশের ‘মজলিসুল উমারা’ আগামী ১জানুয়ারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দাওয়াতুল হক বাংলাদেশের ‘মজলিসুল উমারা’ আগামী ১জানুয়ারি অনুষ্ঠিত হবে। রাজধানীর যাত্রাবাড়ী মাদরাসা সূত্রে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মজলিসে দাওয়াতুল হক বাংলাদেশ-এর সকল আমির, নায়েবে আমির, সর্বস্তরের ইমাম-মুয়াজ্জিন, উলামা-মাশায়েখদের জানানো যাচ্ছে যে, মজলিসে দাওয়াতুল হক বাংলাদেশ-এর মাসিক ‘মজলিসুল উমারা’ আগামী ১ জানুয়ারি ২০২১ ইং (শুক্রবার) সকাল ৭ ঘটিকা হতে অনুষ্ঠিত হবে।’

দাওয়াতুল হক বাংলাদেশের ‘মজলিসুল উমারা’য় নির্দিষ্ট সময়ে সকলকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ‘এখন থেকে প্রতি বৃহস্পতিবার বাদ মাগরিব যাত্রাবাড়ি মাদরাসার শাহি মসজিদে ‘সাপ্তাহিক তাফসিরুল কুরআন’ অনুষ্ঠিত হবে। তাফসির করবেন বর্তমান বিশ্বের ইসলাহে উম্মতের অন্যতম রাহবার, বেফাকের ভারপ্রাপ্ত সভাপতি, হাইয়াতুল উলিয়ার চেয়ারম্যান, যাত্রাবাড়ি মাদরাসার মুহতামিম, মজলিসে দাওয়াতুল হক বাংলাদেশের আমীর মুহিউস সুন্নাহ আল্লামা মাহমূদুল হাসান।’

এছাড়া আগের নিয়মে প্রতি ইংরেজি মাসের প্রথম শুক্রবার মজলিসে দাওয়াতুল হকের মাসিক মজলিসে উমারা ও তার আগের রাত বৃহস্পতিবার মাসিক শবগুজারিও ‍যথারীতি অনুষ্ঠিত হবে বলে বিজ্ঞপ্তি থেকে জানা গেছে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ