বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৪ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সংসার ভাঙার আগে শতবার ভাবুন, সংশোধনেই সমাধান:  শায়খ আহমাদুল্লাহ আল-আকসায় ইহুদিদের প্রার্থনার অনুমতি দিচ্ছে ইসরায়েল! দাদার ছায়া, চাচার ভালোবাসা এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’

যুক্তরাষ্ট্রে টিকা নেয়ার সপ্তাহ খানিক পর করোনা আক্রান্ত নার্স

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ক্যালিফোর্নিয়ায় ফাইজার-বায়োএনটেকের করোনাভাইরাস টিকা নেওয়ার প্রায় এক সপ্তাহ পর কভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন ৪৫ বছর বয়সী এক নার্স। স্থানীয় পৃথক দুটি হাসপাতালের নার্স ম্যাথু ডব্লিউ গত ১৮ ডিসেম্বর একটি ফেসবুক পোস্টে জানিয়েছিলেন, তিনি ফাইজারের টিকা পেয়েছেন। তিনি এবিসি নিউজকে তখন বলেন, টিকা নেওয়ার পর তার হাতে একদিন ব্যথা হয়েছে। এছাড়া তার আর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া হয়নি।

জানা যায়, টিকা নেওয়ার ছয়দিন পর বড়দিনের আগের দিন সন্ধ্যায় ম্যাথু ডব্লিউ অসুস্থ হয়ে পড়েন। তিনি কভিড-১৯ ইউনিটে শিফটিংয়ে কাজ করছিলেন। তার ঠান্ডা লেগে যায় এবং পরে পেশী ব্যথা এবং ক্লান্তি নিয়ে ইউনিট থেকে বেরিয়ে আসেন।

এরপর তিনি হাসপাতালের টেস্টিং সাইটে গিয়ে করোনাভাইরাস পরীক্ষা করাতে নমুনা দেন। সেখান থেকে বড়দিনের পরের দিন তার করোনা পজিটিভ রিপোর্ট আসে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ