সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
বেতন ছাড়ের দাবিতে আমরণ অনশনে ইবতেদায়ি মাদরাসার শিক্ষকরা আল্লামা গহরপুরীকে নিয়ে এমপি এম এ মালেকের কুরুচিপূর্ণ বক্তব্যের নিন্দা সড়ক প্রশস্তকরণে ভারতে মসজিদ ভাঙন, ব্যাপক পুলিশি নিরাপত্তা ‘যুবশক্তিকে দক্ষ জনশক্তিতে পরিণত করতে কাজ করছে ১১০ প্রতিষ্ঠান’  কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২, আহত ৬ হজের সফর শেষে স্বাস্থ্য সচেতনতায় করণীয় এক দিনে হাম ও উপসর্গে ৮ শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্র-মধ্যপ্রাচ্যসহ ইইউভুক্ত দেশগুলোতে খাদ্যপণ্য রফতানি হচ্ছে: বাণিজ্যমন্ত্রী যারা হিন্দু-মুসলিমদের মাঝে বিভেদ সৃষ্টি করছে, তারা চরমভাবে ব্যর্থ হবে: ইন্দ্রেশ কুমার ২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ

এইচএসসি সার্টিফিকেটে উল্লেখ থাকছে না প্রাপ্ত নম্বর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা মহামারির কারণে ২০২০ সালের এইচএসসি বা সমমানের শিক্ষার্থীদের পরীক্ষা ছাড়াই পাস দেয়ার জন্য শিগগিরই জারি করা হবে অধ্যাদেশ। তবে এবারের এইচএসসি বা সমমানের শিক্ষা সনদে উল্লেখ থাকবে না প্রাপ্ত নম্বর। মঙ্গলবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ড: দীপু মনি এসব কথা বলেন।

তবে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের এইচএসসি বা সমমানের ফলাফল নির্ধারণ করা হবে জেএসসি ও এসএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে।

মঙ্গলবার শিক্ষামন্ত্রী বলেছেন, এক্ষেত্রে এসএসসি ও সমমানের পাঠ্যসূচী অনুযায়ী বিভিন্ন বিষয়ের ওপর সমন্বয়কৃত মূল্যায়ন করে একটি গ্রেড নির্ধারণ করা হবে। এক্ষেত্রে আট সদস্য বিশিষ্ট যে পরামর্শক কমিটি গঠন করা হয়েছে তাদের পরামর্শের ওপরভিত্তি করে নির্ধারণ করা হবে কোন বিষয়টি কোন বিষয়ের সাথে প্রতিস্থাপন করে গ্রেড নির্ধারণ করা হবে।

ফলাফলে কোনো শিক্ষার্থী সংক্ষুব্ধ হলে রিভিউ চেয়ে নিজ নিজ বোর্ডে আবেদন করতে পারবেন।

শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, উচ্চমাধ্যমিক পরীক্ষা না হওয়ায় ফরম পূরণ বাবদ আদায়কৃত অর্থের অব্যয়িত অংশ ফেরত দেয়া হবে। ফল প্রকাশের পরই প্রত্যেক বোর্ড ওয়েবসাইটে জানিয়ে দেয়া হবে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ