বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৪ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পুলিশের লাঠিচার্জে ৩০ শিক্ষার্থী আহত, দারুল আরকামের চার দফা দাবি উচ্চস্বরে গানের প্রতিবাদ প্রতিবাদ, পুলিশের লাঠিচার্জে দারুল আরকামের ৩০ শিক্ষার্থী আহত শান্তনু কায়সার সাহিত্য পুরস্কার পেলেন জুবায়ের রশীদ যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সিনেটর হওয়ার পথে আবদুল এল-সাইদ ইমাম-মুয়াজ্জিনদের ভাতায় ভাগ বসালেন জামায়াত নেতারা! সংসার ভাঙার আগে শতবার ভাবুন, সংশোধনেই সমাধান:  শায়খ আহমাদুল্লাহ আল-আকসায় ইহুদিদের প্রার্থনার অনুমতি দিচ্ছে ইসরায়েল! দাদার ছায়া, চাচার ভালোবাসা এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের

উত্তর বারেন্টস সাগরে রাশিয়ান ট্রলারডুবে ১৭ জন নিখোঁজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বরেন্ট সাগরে মাছ ধরার ট্রালার ডুবে ১৭ রাশিয়ার নাবিক নিখোঁজ হয়েছেন। উদ্ধার করা হয়েছে দু’জনকে। প্রচণ্ড ঠান্ডায় সাগরের পানি জমে যাওয়ায় নিখোঁজরা মারা গেছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

রুশ সংবাদ সংস্থা আরটি জানায়, স্থানীয় সময় সোমবার (২৮ ডিসেম্বর) বরেন্ট সাগরের মুরমানস্কভিত্তিক ফিশিং ট্রলারটি ১৯ নাবিক নিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। ওই ট্রলার থেকে স্থানীয় উদ্ধারকারী দলকে টেলিফোনে বিপদের বিষয়টি অবগত করা হয়। আশপাশে থাকা নৌকাগুলো অভিযান শুরু করলে দুজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। তাদের নিরাপদে স্থানে নেওয়া হয়েছে। প্রচণ্ড ঠান্ডায় তারা শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছেন। বাকিদের এখনো সন্ধান পাওয়া যায়নি।

আরটি আরো জানায়, আবহাওয়া খারাপ হতে থাকায় পরিস্থিতি নাবিকদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। সেখানকার তাপমাত্রা শূন্য ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি চলে গেছে। পানি বরফে পরিণত হওয়ায় মাছ ধরার ট্রলারটি ডুবে যেতে পারে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ