সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ইরান-ইসরায়েলকে পাল্টাপাল্টি হামলা বন্ধের আহ্বান ট্রাম্পের স্থানীয় ভোটের বিধিমালা চূড়ান্তের আগে দলগুলোর মতামত নেবে ইসি বেতন ছাড়ের দাবিতে আমরণ অনশনে ইবতেদায়ি মাদরাসার শিক্ষকরা আল্লামা গহরপুরীকে নিয়ে এমপি এম এ মালেকের কুরুচিপূর্ণ বক্তব্যের নিন্দা সড়ক প্রশস্তকরণে ভারতে মসজিদ ভাঙন, ব্যাপক পুলিশি নিরাপত্তা ‘যুবশক্তিকে দক্ষ জনশক্তিতে পরিণত করতে কাজ করছে ১১০ প্রতিষ্ঠান’  কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২, আহত ৬ হজের সফর শেষে স্বাস্থ্য সচেতনতায় করণীয় এক দিনে হাম ও উপসর্গে ৮ শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্র-মধ্যপ্রাচ্যসহ ইইউভুক্ত দেশগুলোতে খাদ্যপণ্য রফতানি হচ্ছে: বাণিজ্যমন্ত্রী

আপিল বিভাগের সাবেক বিচারপতি আবু সাইদের ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আপিল বিভাগের সাবেক বিচারপতি ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক বিচারপতি আবু সাইদ আহমেদ ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।

শুক্রবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাত দেড়টায় তিনি ইন্তেকাল করেছেন বলে জানিয়েছেন সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস (কাজল)।

শনিবার (২৬ ডিসেম্বর) যোহর নামাজের পর দুপুর দেড়টায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি প্রাঙ্গণে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, বিচারপতি আবু সাইদ আহমেদ ১৯৯২ সালের ১ নভেম্বর হাইকোর্ট বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ পান। পরবর্তীকালে ২০০২ সালের ৫ মার্চ আপিল বিভাগের বিচারপতি হন। ২০০৩ সালের ২৩ আগস্ট তিনি আপিল বিভাগের বিচারপতি হিসেবে অবসরে যান। ১৯৮৪-৮৫ সেশনে সুপ্রিম কোর্ট বারের সম্পাদক হিসেবে দায়িত্বপালনকারী বিচারপতি আবু সাইদ আহমেদের ছেলে ব্যারিস্টার মাসুদ আহমেদ সাইদ শিবলীও ২০১৪-১৫ সেশনে বারের কোষাধ্যক্ষ ছিলেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ