মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ১৯ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৫ সালে আন্তর্জাতিক পর্যটক গ্রহণকারী শহরগুলোর তালিকায় মক্কা পঞ্চম, মদিনা সপ্তম লেবাননে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও ফসফরাস বোমা হামলা গুম প্রতিরোধ আইন মন্ত্রিসভায় অনুমোদন ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২ ড. ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে চায় না জমিয়ত যমুনায় গোসল করতে নেমে নিখোঁজ ২ স্কুলছাত্র ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল জালেমের বিরুদ্ধে মজলুমের ন্যায়সংগত সংগ্রাম’ চট্টগ্রামের বন্যাকবলিত ৩ উপজেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী এবার দক্ষ ইসলামি গবেষক তৈরির উদ্যোগ আস-সুন্নাহর, দিনব্যাপী কর্মশালা ২২ আগস্ট দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

নাইজেরিয়ায় পেট্রোলবাহী ট্যাংকার বিস্ফোরণে নিহত ৬

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ার পশ্চিমাঞ্চলীয় একটি পেট্রোল পাম্পে তেলবাহী ট্যাংকার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ছয়জনের প্রাণহানিসহ অনেক লোক আহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) স্থানীয় মিডিয়ার বরাতে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি জানিয়েছে, দেশটির কাওয়ারা রাজ্যের গাইকা-জেব্বা মহাসড়কের একটি তেল পাম্পে তেলবাহী ট্যাংকার থেকে পেট্রোল নামানোর সময় অজ্ঞাত কারণে বিস্ফোরণের ঘটনা ঘটে। এই ঘটনায় বহু মানুষ হতাহতের খবর পাওয়া গেছে।

আশপাশের এলাকার অন্তত ৩০টি বাড়ি আগুনে পুড়ে গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। এতে কর্তৃপক্ষ মৃতের সংখ্যা বেড়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছে।

রাজ্যের ফায়ার সার্ভিসের মুখপাত্র হাকিম আডেকুনলে বলেছিলেন, ফায়ার সার্ভিসের কয়েকটি দল ঘটনাস্থল পরিদর্শন করে এবং বিস্ফোরণের ফলে সৃষ্ট আগুন নিয়ন্ত্রণে নিয়ে এসেছে। পরবর্তী সময়ে এ ব্যাপারে বিস্তারিত তথ্য জানানো হবে।পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ার পশ্চিমাঞ্চলীয় একটি পেট্রোল পাম্পে তেলবাহী ট্যাংকার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ছয়জনের প্রাণহানিসহ অনেক লোক আহত হয়েছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ