শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

তিন মন্ত্রণালয়ে নতুন সচিব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রেলপথ মন্ত্রণালয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। আজ বৃহস্পতিবার দুপুরে এ প্রজ্ঞাপন জারি করা হয়।

এছাড়া ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান, পরিকল্পনা কমিশনের একজন সদস্য এবং ঢাকায় নতুন বিভাগীয় কমিশনার নিয়োগ দেয়া হয়েছে।

ঢাকার বিভাগীয় কমিশনার মোস্তাফিজুর রহমানকে পদোন্নতি দিয়ে ভূমি মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে। ভূমি মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মাকছুদুর রহমান পাটওয়ারী আগামী ৩১ ডিসেম্বর অবসরে যাচ্ছেন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোকাম্মেল হোসেন পদোন্নতি পেয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিবের দায়িত্ব চালিয়ে আসা মহিবুল হকের চুক্তির মেয়াদ আগামী ৫ জানুয়ারি শেষ হবে।

আর বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটিডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোকাব্বির হোসেনকে পদোন্নতি দিয়ে রেলপথ মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব দেয়া হয়েছে। রেলপথ মন্ত্রণালয়ের সচিব সেলিম রেজা ৩০ ডিসেম্বর পিআরএলে যাচ্ছেন।

এদিকে অর্থ বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব রমেন্দ্রনাথ বিশ্বাসকে সচিব পদে পদোন্নতি দিয়ে পরিকল্পনা কমিশনের সদস্য করা হয়েছে। পরিকল্পনা কমিশনের সদস্যদের পদটি সচিব পদমর্যাদার।

স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব মোস্তফা কামালকে সচিব পদে পদোন্নতি দিয়ে ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে। ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যানের পদটিও সচিব পদমর্যাদার।

ঢাকার বিভাগীয় কমিশনার মোস্তাফিজুর রহমান ভূমি সচিবের দায়িত্ব পাওয়ায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক খলিলুর রহমানকে ঢাকার বিভাগীয় কমিশনার নিয়োগ দেওয়া হয়েছে।

এছাড়া নগর উন্নয়ন অধিদপ্তরের সিনিয়র প্ল্যানার মাকসুদ হাসেমকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান নগর পরিকল্পনাবিদ নিয়োগ দিতে তার চাকরি স্থানীয় সরকার বিভাগে ন্যস্ত করে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ