সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ইরান-ইসরায়েলকে পাল্টাপাল্টি হামলা বন্ধের আহ্বান ট্রাম্পের স্থানীয় ভোটের বিধিমালা চূড়ান্তের আগে দলগুলোর মতামত নেবে ইসি বেতন ছাড়ের দাবিতে আমরণ অনশনে ইবতেদায়ি মাদরাসার শিক্ষকরা আল্লামা গহরপুরীকে নিয়ে এমপি এম এ মালেকের কুরুচিপূর্ণ বক্তব্যের নিন্দা সড়ক প্রশস্তকরণে ভারতে মসজিদ ভাঙন, ব্যাপক পুলিশি নিরাপত্তা ‘যুবশক্তিকে দক্ষ জনশক্তিতে পরিণত করতে কাজ করছে ১১০ প্রতিষ্ঠান’  কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২, আহত ৬ হজের সফর শেষে স্বাস্থ্য সচেতনতায় করণীয় এক দিনে হাম ও উপসর্গে ৮ শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্র-মধ্যপ্রাচ্যসহ ইইউভুক্ত দেশগুলোতে খাদ্যপণ্য রফতানি হচ্ছে: বাণিজ্যমন্ত্রী

‘ভাস্কর্য নাটক’ তৈরি করে সরকার আলেমদের মাহফিল বন্ধ করেছে: নুর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ‘ভাস্কর্য নাটক’ তৈরি করে সরকার আলেমদের ওয়াজ মাহফিল বন্ধ করেছে বলে মন্তব্য করেন সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুর। তিনি বলেন, এ সরকার ভীত-সন্ত্রস্ত ও ক্ষমতা হারানোর ভয়ে আতঙ্কিত। তাই তারা আজকে জনগণের মিটিংকেও নিয়ন্ত্রণ করতে চায়।

আজ মঙ্গলবার (২২ ডিসেম্বর) রাজধানীর পুরানা পল্টন মোড়ে ঢাকসুতে হামলার এক বছর পূর্তি ও বিচারহীনতার প্রতিবাদে আয়োজিত সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুর বলেন, সংবিধান আমাদেরকে সভা-সমাবেশ ও মিটিং মিছিল করার অধিকার দিয়েছে। সেই অধিকার ভোটারবিহীন সরকার কেড়ে নেয়ার কে? তাই আমি সকল রাজনৈতিক দলকে বলব, সভা-সমাবেশ করার জন্য এই ভোটারবিহীন সরকার বা ডিএমপির কোনও অনুমতি নেবেন না। যদি আপনারা এই সরকারের অনুমতি নিয়ে সভা-সমাবেশ করেন, তাহলে আমরা মনে করবো আপনারা স্বৈরাচারের আইন-কানুন মানছেন এবং স্বৈরাচারকে প্রশ্রয় দিচ্ছেন।

নুরুল হক নুর বলেন, অনুমতি ছাড়া সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে ডিএমপি। আমরা ডিএমপির কোনো অনুমতি নিয়ে আজকের সমাবেশ করিনি। আমরা কোনো প্রকার সভা-সমাবেশ করার জন্য এই অবৈধ ভোটারবিহীন সরকার বা ডিএমপির ধার ধারি না।

নুরুল হক নুর আরো বলেন, এদেশের সকল অসম্প্রদায়িক জনগণকে বলবো, ভোটারবিহীন অবৈধ স্বৈরাচার সরকারের ফাঁদে পা দেওয়া যাবে না। তারা বিভিন্ন সময়ে ‘জঙ্গি নাটক’ সাজিয়ে পশ্চিমাদের সাহায্য নেয়ার চেষ্টা করেছে। পশ্চিমাদের বুঝিয়েছে এদেশে উগ্র ইসলামবাদ আছে। সেজন্য বিভিন্ন জঙ্গি অপারেশনের নাটক সাজিয়েছে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ