শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ।। ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিশ্বের সবচেয়ে বড় ধর্ম হবে ইসলাম, শীর্ষে থাকবে যেসব দেশ দারুল উলুম করাচির দ্বিতীয় সাময়িকে প্রথম বাংলাদেশের উসামা আওয়ামী লীগের প্রত্যাবর্তনের পথ আরও কঠিন হচ্ছে: গাজী আতাউর রহমান দাওয়াতুল হকের ৩১তম মারকাজি ইজতেমা কাল, মিলনমেলা হবে ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিদের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের   বৈষম্যমূলক রাজনীতি দিয়ে টেকসই জাতীয় ঐক্য সম্ভব নয়: জমিয়ত মহাসচিব ভুল পথে চললে রাজপথে প্রতিরোধ, সরকারকে আমিরে মজলিস নূরানী শিক্ষকদের নিবন্ধন কার্যক্রম শুরু করছে শায়খুল কুরআন ফাউন্ডেশন কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত অবিলম্বে মুফতি রুহুল আমিনের মুক্তি দাবি গওহরডাঙ্গা বোর্ড নেতৃবৃন্দের

সিসিক কাউন্সিলর তাজ ঢাকায় গ্রেফতার, একদিনের রিমান্ডে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ বার কাউন্সিলের অ্যাডভোকেট তালিকাভুক্তির লিখিত পরীক্ষা চলাকালীন সময় ‘কঠিন প্রশ্নের’ অজুহাতে পরীক্ষা কেন্দ্রে হামলা ও ভাংচুরের অভিযোগে সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি তারেক উদ্দিন তাজ ঢাকায় গ্রেফতার হয়েছেন।

পরীক্ষা চলাকালে অরাজকতা সৃষ্টির অভিযোগে শনিবার (১৯ ডিসেম্বর) তাকে গ্রেপ্তার করে নিউ মার্কেট থানা পুলিশ। এ ঘটনায় করা একটি মামলায় তাজকে প্রধান আসামি করা হয়েছে। ওই মামলায় তাকে রোববার (২০ ডিসেম্বর) একদিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

তারেক উদ্দিন তাজকে গ্রেফতারের তথ্য নিশ্চিত করে ঢাকা মহানগর পুলিশের নিউ মার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম কাইয়ুম বলেন, পরীক্ষা চলাকালে অরাজকতার দায়ে ঘটনাস্থল থেকেই তাজকে আটক করা হয়। পরে রোববার মামলা দায়েরের পর তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

ওসি আরও বলেন, এই ঘটনায় দায়েরকৃত মামলায় ৪০ জনের নাম উল্লেখ করে ২০০ জনকে আসামি করা হয়েছে। এখন পর্যন্ত এ ঘটনায় ৩৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিদের মধ্যে প্রথমেই রয়েছে তাজের নাম।

তাজকে রিমান্ডে নেয়া হবে উল্লেখ করে তিনি বলেন, আজকে (রোববার) এই মামলায় ৫ জনকে রিমান্ডে নিয়েছি। পর্যায়ক্রমে সব আসামিদের রিমান্ডে নেওয়া হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ