শনিবার, ০৬ জুন ২০২৬ ।। ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২০ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে খেলাফত মজলিসের বিক্ষোভ সারা দেশে ২৫ কোটি বৃক্ষরোপণের পরিকল্পনা ৭ মাসের ফিলিস্তিনি শিশুকে গুলি করে হত্যা   কাফিয়ার অনন্য আরবি শরাহ ‘আন-নাফিয়াহ ফী শারহিল কাফিয়াহ’ ৬ নবজাতকের মৃত্যু: ‘হাসপাতালের নোটিশ বাতিল আইনসম্মত নয়’ বললেন শিশির মনির ঢাকা-টাঙ্গাইল মহাসড়‌কে ১৭ কি‌লো‌মিটার যানজট আ.লীগের চুরি ও পাচারের কারণেই বিদ্যুৎ-জ্বালানি খাতে চাপ: তথ্যমন্ত্রী বিদ্যুৎ-তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি ও সীমান্তে পুশইনের প্রতিবাদে কাল বিকেএমের বিক্ষোভ ‘ভারতের মুসলিমদের কোরবানির স্বাধীনতায় বাধা ধর্মীয় অধিকারের লঙ্ঘন’ ইমাম থেকে সফল কৃষি উদ্যোক্তা শরীফ বিল্লাহ

হাইয়ার অকৃতকার্য পরীক্ষার্থীদের পুনরায় পরীক্ষা প্রদানের সুযোগ!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হাইয়ার অকৃতকার্য পরীক্ষার্থীদের পুনরায় পরীক্ষা প্রদানের সুযোগ দেয়া হয়েছে। আজ এ মর্মে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ।

আল-হাইআতুল উলয়ার অফিস সম্পাদক মুঃ অছিউর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, অকৃতকার্য পরীক্ষার্থীরা চলতি ১৪৪২ হিজরীর পরীক্ষায় অংশগ্রহণ করে পুনরায় পরীক্ষা দিতে পারবে।

সেখানে আরও উল্লেখ করা হয়েছে, আল-হাইআতুল উলয়ার স্থায়ী কমিটির ৩৬ নং সভার সিদ্ধান্ত অনুসারে আজ শনিবার প্রকাশিত ১৪৪১ হিজরী, ২০২০ ঈসাব্দের দাওরায়ে হাদীস (তাকমীল) পরীক্ষার ফলাফলে যে সকল পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছে তারা এবং যারা বিভাগ মানোন্নয়নে পুনঃপরীক্ষা দিতে আগ্রহী, তারা আগামী ১৩ জুমাদাল ঊলা ১৪৪২ হিজরী, ২৯ ডিসেম্বর ২০২০ ঈসাব্দের মধ্যে বিলম্ব ফি ছাড়া নিজ নিজ মাদরাসার মাধ্যমে স্ব-স্ব বোর্ডে ১৪৪২ হিজরী/২০২১ ঈসাব্দের দাওরায়ে হাদীস (তাকমীল) পরীক্ষায় নিবন্ধনের জন্য আবেদন করতে পারবে।

উল্লেখ্য, যারা ১ বা ২ বিষয়ে অকৃতকার্য হয়েছে, তারা শুধু ওই ১ বা ২ বিষয়ে পরীক্ষা দেওয়ার জন্য নিবন্ধনের আবেদন করতে পারবে। তবে আবেদন ফরমে ১৪৪১ হিজরীর পরীক্ষার রোল নম্বর এবং বিষয়ের নাম উল্লেখ করতে হবে।

যারা ২ বিষয়ের অধিক বিষয়ে অকৃতকার্য হয়েছে, তাদের সব বিষয় পরীক্ষা দিতে হবে। নিবন্ধনের আবেদন ফরমে তাদেরও ১৪৪১ হিজরীর পরীক্ষার রোল নম্বর উল্লেখ করতে হবে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ