শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ।। ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিশ্বের সবচেয়ে বড় ধর্ম হবে ইসলাম, শীর্ষে থাকবে যেসব দেশ দারুল উলুম করাচির দ্বিতীয় সাময়িকে প্রথম বাংলাদেশের উসামা আওয়ামী লীগের প্রত্যাবর্তনের পথ আরও কঠিন হচ্ছে: গাজী আতাউর রহমান দাওয়াতুল হকের ৩১তম মারকাজি ইজতেমা কাল, মিলনমেলা হবে ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিদের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের   বৈষম্যমূলক রাজনীতি দিয়ে টেকসই জাতীয় ঐক্য সম্ভব নয়: জমিয়ত মহাসচিব ভুল পথে চললে রাজপথে প্রতিরোধ, সরকারকে আমিরে মজলিস নূরানী শিক্ষকদের নিবন্ধন কার্যক্রম শুরু করছে শায়খুল কুরআন ফাউন্ডেশন কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত অবিলম্বে মুফতি রুহুল আমিনের মুক্তি দাবি গওহরডাঙ্গা বোর্ড নেতৃবৃন্দের

মোবাইল ফোনের মেসেজে যেভাবে জানবেন দাওরায়ে হাদীস পরীক্ষার ফলাফল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আগামীকাল আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশের দাওরায়ে হাদীস পরীক্ষার ফলাফল প্রকাশ হবে। মোবাইল ফোনের মেসেজের মাধ্যমে জানা যাবে এবারের দাওরায়ে হাদীস পরীক্ষার ফলাফল।

আজ শুক্রবার আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশের ভেরিফাইড ফেসবুক পেইজ থেকে এ তথ্য জানা যায়।

বিবৃতিতে বলা হয়, ইনশাআল্লাহ, আগামীকাল শনিবার, ৩ জুমাদাল ঊলা, ১৯ ডিসেম্বর সকাল ১০-১১টায় ১৪৪১ হিজরী/২০২০ ঈসাব্দের দাওরায়ে হাদীস (তাকমীল) পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে।

মোবাইল ফোনের মেসেজ-এর মাধ্যমে দাওরায়ে হাদীস পরীক্ষার ফলাফল জানা যাবে। মেসেজ অপশনে গিয়ে HTR লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখতে হবে। এরপর send করতে হবে ২৯৯৩৩ নম্বরে। জবাবি মেসেজে আপনার ফলাফল পেয়ে যাবেন। এ ছাড়া আল-হাইআতুল উলয়ার ওয়েবসাইট https://alhaiatululya.com থেকেও জানা যাবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ