শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ।। ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিশ্বের সবচেয়ে বড় ধর্ম হবে ইসলাম, শীর্ষে থাকবে যেসব দেশ দারুল উলুম করাচির দ্বিতীয় সাময়িকে প্রথম বাংলাদেশের উসামা আওয়ামী লীগের প্রত্যাবর্তনের পথ আরও কঠিন হচ্ছে: গাজী আতাউর রহমান দাওয়াতুল হকের ৩১তম মারকাজি ইজতেমা কাল, মিলনমেলা হবে ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিদের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের   বৈষম্যমূলক রাজনীতি দিয়ে টেকসই জাতীয় ঐক্য সম্ভব নয়: জমিয়ত মহাসচিব ভুল পথে চললে রাজপথে প্রতিরোধ, সরকারকে আমিরে মজলিস নূরানী শিক্ষকদের নিবন্ধন কার্যক্রম শুরু করছে শায়খুল কুরআন ফাউন্ডেশন কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত অবিলম্বে মুফতি রুহুল আমিনের মুক্তি দাবি গওহরডাঙ্গা বোর্ড নেতৃবৃন্দের

কুষ্টিয়ায় বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুর, আ’লীগ নেতাসহ ৩ জন আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার রেশ কাটতে না কাটতেই কুমারখালীতে বাঘা যতীনের ভাস্কর্যের নাক ও মুখের কিছু অংশ ভেঙেছে দুর্বৃত্তরা।

আজ শুক্রবার কুমারখালীর কয়া ইউনিয়নে কয়া কলেজের সামনে নির্মিত ভাস্কর্যটি ভাঙার ঘটনায় পুলিশ দোষীদের খুঁজে বের করতে ইতোমধ্যে অভিযান শুরু করেছে। ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য কয়া কলেজের সভাপতি ও তাতীলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি অ্যাডভকেট নিজামুল হক চুন্নু, প্রিন্সিপ্যাল হারুন-আর রশিদ, নাইট গার্ড খলিলুর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় ছিলেন, একজন বাঙালি ব্রিটিশ বিরোধী বিপ্লবী নেতা। তিনি ‘বাঘা যতীন’ নামে সকলের কাছে সমধিক পরিচিত। ভারতে ব্রিটিশ বিরোধী সশস্ত্র আন্দোলনে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিলেন।

প্রথম বিশ্বযুদ্ধের আগে কলকাতায় জার্মান যুবরাজের সাথে ব্যক্তিগতভাবে সাক্ষাৎ করে তিনি জার্মানি থেকে অস্ত্র ও রসদের প্রতিশ্রুতি অর্জন করেছিলেন। তার জন্ম ১৮৭৯ সালে কুষ্টিয়া জেলার কুমারখালী থানায়। মাত্র ৩৫ বছর বয়সে ১৯১৫ সালে তিনি মারা যান। বাংলাদেশে ভারতীয় দুতাবাসের দেয়া তার ভাস্কর্যটি কয়া কলেজের সম্মূখে স্থাপন করা হয়েছিল।

ঘটনার সত্যতা স্বীকার করে কুমারখালী থানার ওসি মজিবুর রহমান বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছি। রহস্য উদঘাটনের অভিযান অব্যাহত রয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ