সোমবার, ২২ জুন ২০২৬ ।। ৮ আষাঢ় ১৪৩৩ ।। ৭ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
শাহজালালের (রহ.) মাজারে প্রথমবার প্রকাশ্যে গোনা হচ্ছে দানের অর্থ মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান এনআইডি সংশোধন নিয়ম পরিবর্তনে কমিটি গঠন ইসির মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে সস্ত্রীক বাংলাদেশ সফরের আমন্ত্রণ নিষিদ্ধ আ. লীগের নাশকতার আশঙ্কায় ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ ‘উপকূলীয় দেশ হিসেবে সমুদ্র খাতে আরও মনোযোগী হতে হবে’  ইসলামী ছাত্র আন্দোলন বরিশাল মহানগরের তৃণমূল প্রতিনিধি সভা অনুষ্ঠিত সড়ক দুর্ঘটনায় আহত নেতার শয্যাপাশে এমপি মুফতি মুহাম্মাদুল্লাহ শুলকবহর মাদরাসার মুহাদ্দিস মাওলানা আব্দুর রহীম আনোয়ারীর ইন্তেকাল ফিলিপাইনে স্কুলে বন্দুকধারীর হামলা: নিহত ৩, আহত ৫

কোরআন সবক দিয়ে বিজয় দিবস উদযাপন করল বাইতুল হিকমাহ একাডেমি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নাজমুল বিন নিজাম: ৩১ শিক্ষার্থীকে পবিত্র কোরআন সবক দিয়ে মহান বিজয় দিবস উদযাপন করেছে গাজীপুরের ব্যতিক্রমধর্মী শিক্ষা প্রতিষ্ঠান বাইতুল হিকমাহ একাডেমি।

বুধবার (১৬ ডিসেম্বর) দুপুর ১২টায় এ আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এসময় বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণীও অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে স্বাধীনতা যুদ্ধে অবদান রাখা মুক্তিযোদ্ধাদের মাগফিরাত কামনায় পবিত্র কোরআনে সবক প্রদান করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগের অধ্যাপক ও সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. মুহা. গোলাম রব্বানী।

১ জানুয়ারি, ২০২০ যাত্রা শুরু করা বাইতুল হিকমাহ একাডেমি স্কুল-মাদরাসার সমন্বিত সিলেবাসে বাংলা, ইংরেজি ও আরবি সমান গুরুত্বের সঙ্গে পড়িয়ে ইতোমধ্যে চমক সৃষ্টি করেছে। করোনায় দীর্ঘদিন বন্ধ থাকার পরও নূরানি সিলেবাসে শিক্ষার্থীরা আজ কোরআন সবক নিল। অনুষ্ঠানে শিক্ষার্থীদের বাংলা-ইংরেজি বক্তব্যসহ বিভিন্ন পরিবেশনায় মুগ্ধ হয় এলাকাবাসী।

অনুষ্ঠানের প্রধান আলোচক ছিলেন- ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহের বিকল্প খতিব মাওলানা শুয়াইব বিন আব্দুর রউফ, বিশেষ অতিথি ছিলেন- হজ এজেন্সিজ এসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) এর অর্থসচিব মুফতি আব্দুল কাদের মোল্লা।

বাইতুল হিকমাহ একাডেমি, গাজীপুরের প্রতিষ্ঠাতা পরিচালক, কলামিস্ট ও ওয়ায়েজ মাওলানা যুবায়ের আহমাদের সঞ্চালনা ও সার্বিক ব্যবস্থাপনায় এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- প্রতিষ্ঠানটির সভাপতি হাজী এমারত হোসেন, হাজী আব্দুল আউয়াল, হাজী শাহ আলম খান প্রমুখ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ