শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ।। ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিশ্বের সবচেয়ে বড় ধর্ম হবে ইসলাম, শীর্ষে থাকবে যেসব দেশ দারুল উলুম করাচির দ্বিতীয় সাময়িকে প্রথম বাংলাদেশের উসামা আওয়ামী লীগের প্রত্যাবর্তনের পথ আরও কঠিন হচ্ছে: গাজী আতাউর রহমান দাওয়াতুল হকের ৩১তম মারকাজি ইজতেমা কাল, মিলনমেলা হবে ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিদের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের   বৈষম্যমূলক রাজনীতি দিয়ে টেকসই জাতীয় ঐক্য সম্ভব নয়: জমিয়ত মহাসচিব ভুল পথে চললে রাজপথে প্রতিরোধ, সরকারকে আমিরে মজলিস নূরানী শিক্ষকদের নিবন্ধন কার্যক্রম শুরু করছে শায়খুল কুরআন ফাউন্ডেশন কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত অবিলম্বে মুফতি রুহুল আমিনের মুক্তি দাবি গওহরডাঙ্গা বোর্ড নেতৃবৃন্দের

সরকারি মাধ্যমিক স্কুলে ভর্তির আবেদন শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আসন্ন শিক্ষাবর্ষে সরকারি-বেসরকারি স্কুলগুলোর সব শ্রেণিতেই লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হবে। ঢাকাসহ দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ভর্তির জন্য আবেদন নেয়া শুরু হয়েছে।

আজ মঙ্গলবার সকাল ১০টা থেকে আবেদন নেয়া শুরু হয়েছে। চলতি মাসের ২৭ তারিখ পর্যন্ত এ আবেদন করা যাবে। শুধু অনলাইনে (https://gsa.teletalk.com.bd) এই ঠিকানায় আবেদন করা যাবে।

করোনা ভাইরাসের কারণে এবার বিদ্যালয় থেকে কোনো ভর্তি ফরম বিতরণ করা হবে না। ৩০ ডিসেম্বর অনলাইনে লটারির মাধ্যমে ভর্তির জন্য শিক্ষার্থী নির্বাচন করা হবে।

গত শুক্রবার (১১ ডিসেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি) ২০২১ শিক্ষাবর্ষে ভর্তি সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করে।

করোনা মহামারিতে সরকারি-বেসরকারি স্কুলের ভর্তি ফরমের দাম কমিয়েছে সরকার। সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ১৭০ টাকার পরিবর্তে ১১০ টাকা এবং বেসরকারি বিদ্যালয়গুলোতে ২০০ টাকার স্থলে ১৫০ টাকা করা হয়েছে। যা শুধু টেলিটক প্রিপেইড মোবাইল থেকে মেসেজের মাধ্যমে দেয়া যাবে।

এবারও বিদ্যালয়গুলোকে তিনটি গুচ্ছ বা গ্রুপ (এ, বি এবং সি) করে ভর্তির কাজটি করা হবে। আবেদনের সময় একজন শিক্ষার্থী একটি গুচ্ছের পাঁচটি বিদ্যালয়ে ভর্তির পছন্দক্রম দিতে পারবে। এরপর লটারির মাধ্যমে একটি বিদ্যালয় নির্বাচন করা হবে।

এছাড়া আবেদনকারীরা আবেদনের সময় প্রতিষ্ঠান নির্বাচনকালে থানাভিত্তিক শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকাও পাবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ