রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ।। ২ কার্তিক ১৪৩৩ ।। ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শুরু হচ্ছে নতুন কুঁড়ি জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা, পুরস্কার সাড়ে ১৩ লাখ টাকা হিন্দু-মুসলিম ঐক্য জোরদারে মাঠপর্যায়ে কাজ করতে হবে: আসজাদ মাদানি নতুন প্রজন্মকে হাদিস অধ্যয়নে আগ্রহী করতে ‘হাসানাহ হাদিস অলিম্পিয়াড ২০২৭’ সিলেট জেলা দক্ষিণ জমিয়তের ত্রিবার্ষিক কাউন্সিল সম্পন্ন তাকওয়াই দুনিয়া-আখেরাতের সফলতার পথ: মসজিদে নববীর খতিব ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহীর কিশোরগঞ্জ জেলা কমিটি গঠন শিশুর অতিরিক্ত জেদ ও রাগ নিয়ন্ত্রণে কী আমল করবেন? সৌদিতে আরও ৫ জনের মৃত্যুদণ্ড কার্যকর গাজীপুরে ইবনে সিনার ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে  সৌদিতে মুফতি মুহাম্মদ উল্লাহর সন্ধান ও মুক্তি চায় জমিয়ত

'আসছে করোনার নিরাপদ ইরানি ভ্যাকসিন'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামি প্রজাতন্ত্র ইরানের স্বাস্থ্য ও চিকিৎসা শিক্ষা বিষয়ক মন্ত্রী সাঈদ নামাকি বলেছেন, তার সরকার ইরানি জনগণের জন্য করোনাভাইরাসের সবচেয়ে নিরাপদ ভ্যাকসিন সরবরাহ করবে।

গত রোববার রাজধানীতে এক অনুষ্ঠানে নামাকি এ ঘোষণা দেন।

তিনি বলেন, “ইরানের বিজ্ঞানীরা ভ্যাকসিন নিয়ে কাজ করছেন। বিষয়টি সারাবিশ্ব আগামী বসন্তের মধ্যেই জানতে পারবে। নামাকি বলেন, ইরান কোভিড-১৯’র ভ্যাকসিন উৎপাদন করবে।”

তিনি বলেন, “ইরানের জনগণের ওপর কোনো ভ্যাকসিন পরীক্ষা-নিরীক্ষা করার অনুমতি আমরা দেবো না। যারা ভ্যাকসিন তৈরি করছে তারা অন্য কোথাও হিউম্যান টেস্টিংয়ের কাজ করুক।”

এদিকে, আজ দিনের প্রথমভাগে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র সিমা সাদাত লারি ২৪ ঘন্টার রিপোর্টে জানান, ইরানে আরো ২৪৭ জন করোনাভাইরাস সংক্রমিত রোগী মারা গেছেন। এ নিয়ে ইরানে করোনাভাইরাসে ৫২ হাজার ১৯৬ জন মারা গেলেন। সূত্র: পার্সটুডে

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ