রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ।। ২ কার্তিক ১৪৩৩ ।। ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ শুরু হচ্ছে নতুন কুঁড়ি জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা, পুরস্কার সাড়ে ১৩ লাখ টাকা হিন্দু-মুসলিম ঐক্য জোরদারে মাঠপর্যায়ে কাজ করতে হবে: আসজাদ মাদানি নতুন প্রজন্মকে হাদিস অধ্যয়নে আগ্রহী করতে ‘হাসানাহ হাদিস অলিম্পিয়াড ২০২৭’ সিলেট জেলা দক্ষিণ জমিয়তের ত্রিবার্ষিক কাউন্সিল সম্পন্ন তাকওয়াই দুনিয়া-আখেরাতের সফলতার পথ: মসজিদে নববীর খতিব ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহীর কিশোরগঞ্জ জেলা কমিটি গঠন শিশুর অতিরিক্ত জেদ ও রাগ নিয়ন্ত্রণে কী আমল করবেন? সৌদিতে আরও ৫ জনের মৃত্যুদণ্ড কার্যকর

সেনা ও বিমান বাহিনীর যৌথ অভিযানে আফগানিস্তানে ৬৩ তালেবান নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় তালেবান অধ্যুষিত এলাকা কান্দাহারে সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত ৬৩ তালেবান নিহত এবং অপর ২৯ জন আহত হয়েছেন। আফগান সেনাবাহিনী রোববার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘কান্দাহার শহর ও এর আশপাশের পাঁচটি জেলায় বিমান বাহিনীর ছত্রছায়ায় তালেবানের বিরুদ্ধে সাঁড়াশি এ অভিযান পরিচালিত হয়।’ ১৯ বছরের বেশি সময় ধরে আফগানিস্তানে মোতায়েন থাকার পর সম্প্রতি তালেবানের সঙ্গে স্বাক্ষরিত কথিত শান্তি চুক্তি অনুযায়ী দখলদার মার্কিন সেনা পুরোপুরি প্রত্যাহারের প্রক্রিয়া শুরু হয়েছে। এ রকম অবস্থায় আফগান সেনাবাহিনী ও তালেবানের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের খবর এলো।

এদিকে আফগানিস্তানে মোতায়েন মার্কিন বাহিনী শনিবার কান্দাহারে তালেবান অবস্থানগুলোতে বিমান হামলা চালায়। প্রদেশের ঝারি জেলায় সেনাবাহিনীর একটি চেকপোস্টে তালেবানের অতর্কিত হামলার পর ওই বিমান হামলা চালানো হয়। তবে তালেবান মুখপাত্র মোহাম্মাদ নায়িম ওয়ারদাক এক টুইটার বার্তায় বলেন, কান্দাহারে মার্কিন বিমান হামলায় ১০ বেসামরিক ব্যক্তি নিহত ও বহু আবাসিক ঘরবাড়ি ধ্বংস হয়েছে। তবে মার্কিন বাহিনী তাদের হামলায় বেসামরিক নাগরিক নিহত হওয়ার দাবি নাকচ করে দিয়েছে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ