রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ।। ২ কার্তিক ১৪৩৩ ।। ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ শুরু হচ্ছে নতুন কুঁড়ি জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা, পুরস্কার সাড়ে ১৩ লাখ টাকা হিন্দু-মুসলিম ঐক্য জোরদারে মাঠপর্যায়ে কাজ করতে হবে: আসজাদ মাদানি নতুন প্রজন্মকে হাদিস অধ্যয়নে আগ্রহী করতে ‘হাসানাহ হাদিস অলিম্পিয়াড ২০২৭’ সিলেট জেলা দক্ষিণ জমিয়তের ত্রিবার্ষিক কাউন্সিল সম্পন্ন তাকওয়াই দুনিয়া-আখেরাতের সফলতার পথ: মসজিদে নববীর খতিব ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহীর কিশোরগঞ্জ জেলা কমিটি গঠন শিশুর অতিরিক্ত জেদ ও রাগ নিয়ন্ত্রণে কী আমল করবেন? সৌদিতে আরও ৫ জনের মৃত্যুদণ্ড কার্যকর

করোনা আক্রান্ত হয়ে ইসোয়াতিনির প্রধানমন্ত্রীর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আফ্রিকার দক্ষিণাঞ্চলীয় দেশ ইসোয়াতিনির প্রধানমন্ত্রী। স্থানীয় সময় সোমবার সরকারের পক্ষ থেকে প্রধানমন্ত্রী অ্যামব্রোস দিলামনির মৃত্যুর খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করা হয়েছে ।

সরকারি এক বিবৃতিতে বলা হয়েছে, রোববার দক্ষিণ আফ্রিকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৫২ বছর বয়সে মারা গেছেন অ্যামব্রোস। ২০১৮ সালে দেশটির প্রধানমন্ত্রী হন সাবেক এই ব্যাংকার।

এদিকে গত ১৬ নভেম্বর প্রধানমন্ত্রী অ্যাম্ব্রোস ঘোষণা দেন, তিনি করোনায় আক্রান্ত হয়েছেন। পরে আফ্রিকার আরেক দেশ দক্ষিণ আফ্রিকার একটি হাসপাতালে ভর্তি হন তিনি।

উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকান স্থলবেষ্টিত ছোট দেশ ইসোয়াতিনি। ক্ষুদ্র অর্থনীতি দেশ ইসোয়াতিনি একসময় সোয়াজিল্যান্ড নামে পরিচিত ছিল। এইচআইভি, যক্ষ্মাসহ নানা রোগে জর্জরিত দেশটির মানুষ। দেশটিতে  এ পর্যন্ত রেকর্ড সংখ্যক ৬ হাজার ৭৭৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে মৃত্যু হয়েছে ১২৭ জনের।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ