শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬ ।। ৩০ শ্রাবণ ১৪৩৩ ।। ১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা সাগরে নিখোঁজের একদিন পর মিলল মাদরাসাছাত্র আরিফের লাশ আগামীকাল অবসর-কল্যাণের টাকা পাচ্ছেন বেসরকারি শিক্ষকরা

আল্লামা কাসেমীর মৃত্যুতে মাওলানা মুসলেহ উদ্দীন রাজুর শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কাউসার লাবীব: বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ড (বেফাক)-এর সিনিয়র সহ-সভাপতি, হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব, জামিয়া মাদানিয়া বারিধারা মাদরাসার মুহতামিম, দেশের অন্যতম শীর্ষ আলেমে দ্বীন, শাইখুল হাদিস আল্লামা নূর হোসাইন কাসেমীর ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ড (বেফাক)-এর সহ-সভাপতি, জামিয়া ইসলামিয়া হুসাইনিয়া গওহরপুর মাদরাসার মোহতামিম মাওলানা মুসলেহ উদ্দীন রাজু ।

এক শোক বার্তায় তিনি বলেন, আল্লামা নূর হোসাইন কাসেমী ছিলেন মুসলিম উম্মাহর একজন অন্যতম রাহবার ও ওলামায়ে কেরামের ঐক্যের প্রতীক। কুরআন-হাদিস প্রচার-প্রসারে তার অপরিসীম ত্যাগ ও অবদান জাতির কাছে চির স্মরণীয় হয়ে থাকবে।

তিনি আরও বলেন, আল্লামা নূর হোসাইন কাসেমী একটি বর্ণাঢ্য ইতিহাসের নাম। বাংলাদেশের ইসলামী আকাশে এক উজ্জল নক্ষত্রের নাম। তাঁর ইন্তেকালে জাতি একজন প্রকৃত অভিভাবককে হারালো। তার ইন্তেকালে ইসলামী জগতের যে ক্ষতি হয়ে গেল তা কখনো পুষিয়ে নেবার নয়।

আল্লাহ তা‘আলার দরবারে মরহুমের রূহের মাগফেরাত ও জান্নাতের সুউচ্চ মাকাম কামনা এবং তার শোকাহত ভক্ত ও পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন মাওলানা মুসলেহ উদ্দীন রাজু ।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ