শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৭ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

হেফাজত মহাসচিবের মৃত্যুতে শাহ আজম দরগাহ্ শরীফের পীরের শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কাউসার লাবীব: বিশিষ্ট আলেমে দ্বীন, হাজার হাজার আলেম-উলামাদের উস্তাদ হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব হযরত মাওলানা নূর হোসাইন ক্বাসেমী মহান মাওলার ডাকে সাড়া দিয়ে আজ দুপুরে তিনি ইন্তিকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার ইন্তেকালে মৌলভীবাজার জেলার কমলগঞ্জের হযরত শাহ্‌ আজম রহঃ দরগাহ্ শরীফের পীর সাহেব উস্তাদুল উলামা হযরত মাওলানা শাহ মোহাম্মদ মোশাররফ আলী এক শোক বার্তায় তিনি গভীর শোক প্রকাশ করেন।

তিনি বলেন, এ উপমহাদেশের হক্বানী আলেমে দ্বীন, হেফাজতে ইসলাম বাংলাদেশ ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব, ঢাকার ঐতিহ্যবাহী জামিয়া মাদানিয়া বারিধারা মাদরাসার প্রতিষ্ঠাকালিন মুহতামিম, হাজার হাজার আলেম-উলামাদের উস্তাদ হযরত মাওলানা নূর হোসাইন ক্বাসেমী-এর ইন্তিকালে জাতি একজন রাহবারকে হারাল।

তার এই পরকালীন সফরে আল্লাহ্ তায়ালা যেন দয়াল নবীজির উসিলায় তাঁর একান্ত সাহায্যকারী হোন। কবর থেকে শুরু করে পরবর্তী প্রত্যেকটি মঞ্জিলকে তাঁর জন্য সহজ, আরামদায়ক ও শান্তিময় করে দিন।

তাঁর মৃত্যুে শোক-সন্তপ্ত পরিবার, আত্মিয় স্বজন, ছাত্রবৃন্দ ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছেন । মহান মাওলা যেন তাদেরকে সকলকে এ শোকে সবরে জামিল দান করুন।

-কেএল