রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ।। ২ কার্তিক ১৪৩৩ ।। ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ শুরু হচ্ছে নতুন কুঁড়ি জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা, পুরস্কার সাড়ে ১৩ লাখ টাকা হিন্দু-মুসলিম ঐক্য জোরদারে মাঠপর্যায়ে কাজ করতে হবে: আসজাদ মাদানি নতুন প্রজন্মকে হাদিস অধ্যয়নে আগ্রহী করতে ‘হাসানাহ হাদিস অলিম্পিয়াড ২০২৭’ সিলেট জেলা দক্ষিণ জমিয়তের ত্রিবার্ষিক কাউন্সিল সম্পন্ন তাকওয়াই দুনিয়া-আখেরাতের সফলতার পথ: মসজিদে নববীর খতিব ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহীর কিশোরগঞ্জ জেলা কমিটি গঠন শিশুর অতিরিক্ত জেদ ও রাগ নিয়ন্ত্রণে কী আমল করবেন? সৌদিতে আরও ৫ জনের মৃত্যুদণ্ড কার্যকর

রাজস্থানে দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে নিহত ১০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের রাজস্থানের চিতোরগড়ে দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে ১০ জন প্রাণ হারিয়েছেন। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন।

স্থানীয় পুলিশ সুপার দিপক ভারগভ জানান, শনিবার (১২ ডিসেম্বর) নিম্বাহেড়া মহাসড়কে একটি দ্রুতগামী ট্রাক এবং জিপের মধ্যে সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।

প্রতক্ষ্যদর্শীদের বরাতে ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দু জানায়, সন্ধ্যায় মধ্যপ্রদেশ থেকে একটি যাত্রীবোঝাই জিপ রাজস্থানের দিকে যাচ্ছিল। উদয়পুর-নিম্বাহেড়া সড়ক দিয়ে আসার সময়ে ওই জিপটিকে সজোরে ধাক্কা মারে উল্টোদিক থেকে আসতে থাকা একটি বড় ট্রাক। এতে জিপটি উল্টে যায়। ঘটনাস্থলেই প্রাণ হারান অন্তত ১০ জন। উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুর্ঘটনার কারণ এখনো জানতে না পারলেও তদন্ত শুরু করেছে প্রশাসন।

রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক ঘেলত এ ঘটনায় গভীর শোক জানান। এক টুইট বার্তায় হতাহতের পরিবারের পাশে থাকার কথা জানান তিনি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ