শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ।। ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিশ্বের সবচেয়ে বড় ধর্ম হবে ইসলাম, শীর্ষে থাকবে যেসব দেশ দারুল উলুম করাচির দ্বিতীয় সাময়িকে প্রথম বাংলাদেশের উসামা আওয়ামী লীগের প্রত্যাবর্তনের পথ আরও কঠিন হচ্ছে: গাজী আতাউর রহমান দাওয়াতুল হকের ৩১তম মারকাজি ইজতেমা কাল, মিলনমেলা হবে ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিদের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের   বৈষম্যমূলক রাজনীতি দিয়ে টেকসই জাতীয় ঐক্য সম্ভব নয়: জমিয়ত মহাসচিব ভুল পথে চললে রাজপথে প্রতিরোধ, সরকারকে আমিরে মজলিস নূরানী শিক্ষকদের নিবন্ধন কার্যক্রম শুরু করছে শায়খুল কুরআন ফাউন্ডেশন কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত অবিলম্বে মুফতি রুহুল আমিনের মুক্তি দাবি গওহরডাঙ্গা বোর্ড নেতৃবৃন্দের

আল্লামা নূর হোসাইন কাসেমীর ইন্তেকালে জমিয়তের শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড বেফাকের সিনিয়র সহ-সভাপতি, হাইয়াতুল উলিয়া লিল জামিয়াতিল কওমিয়ার কো- চেয়ারম্যান, হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব, জামিয়া মাদানিয়া বারিধারা মাদ্রাসার প্রতিষ্ঠিতা মুহতামিম ও শায়খুল হাদিস আল্লামা নূর হোসাইন কাসেমীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর সভাপতি সাবেক ধর্মপ্রতিমন্ত্রী মুফতি মুহাম্মদ ওয়াক্কাস, নির্বাহী সভাপতি মাওলানা মনসরুল হাসান রায়পুরী, সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুর রহিম ইসলামাবাদী, মহাসচিব মাওলানা শেখ মুজিবুর রহমান, সিনিয়র যুগ্ম-মহাসচিব মাওলানা গোলাম মহিউদ্দিন ইকরাম, যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল মালিক চৌধুরী, যুগ্ম মহাসচিব মাওলানা ওয়ালী উল্লাহ আরমান, সহকারি মহাসচিব মুফতি জাকির হোসাইন খান ও যুব জমিয়তের সভাপতি মুফতি রেদওয়ানুল বারী সিরাজী প্রমুখ।

নেতৃবৃন্দ এক শোকবার্তায় বলেন, আল্লামা কাসেমীর ইন্তেকালের জাতি ইসলাম, মুসলমান, জাতি, মানুষ ও আলেম-উলামার কল্যাণের নিবেদিতপ্রাণ একজন মুখলেস ও কর্মঠ আলেমেদ্বীনকে হারালো। তিনি আজীবন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য কাজ করে গেছেন। জাতির যেকোনো সংকটে তার অগ্রণী ভূমিকা ছিল উল্লেখ করার মতো। আমরা দীর্ঘ দিন তার সাথে কাজ করেছি।

নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করে মহান রাব্বুল আলামিনের দরবারে কায়মনোবাক্যে জান্নাতের সুউচ্চ মাকাম কামনা করেছেন এবং
তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

আল্লামা কাসেমী সাহেবের ইন্তেকালে আরও শোক প্রকাশ করেছেন খিদমাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান ও রাজধানীর গুলিস্তান পীর ইয়ামেনী জামে মসজিদের খতিব মুফতি ইমরানুল বারী সিরাজী।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ