শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৭ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

আল্লামা কাসেমী ছিলেন বাতিল বিরোধী আন্দোলনের অগ্রনায়ক: বাংলাদেশ খেলাফত আন্দোলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হেফাজতে ইসলাম বাংলাদেশ, জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব এবং বারিধারা মাদরাসার প্রিন্সিপাল শায়খুল হাদীস আল্লামা নূর হুসাইন কাসেমীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীরে শরীয়ত মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী।

আওয়ার ইসলামে পাঠানো এক শোক বার্তায় তিনি বলেছেন, আল্লামা নূর হুসাইন কাসেমী ছিলেন নাস্তিক-মুরতাদ বিরোধী আন্দোলনের সিপাহসালার, একজন প্রখ্যাত হাদিস বিশারদ ও আদর্শ মানুষ গড়ার দক্ষ কারিগর। তার হাতে গড়া লক্ষ লক্ষ ছাত্র সারাদেশে ইসলামের খেদমতে নিয়োজিত রয়েছেন। আল্লামা কাসেমী ছিলেন চলমান সকল বাতিল বিরোধী আন্দোলনের অগ্রনায়ক, মুসলিম উম্মাহর একজন অন্যতম রাহবার ও ওলামায়ে কেরামের ঐক্যের প্রতীক। কুরআন-হাদিস প্রচার-প্রসারে তার অপরিসীম ত্যাগ ও অবদান জাতির কাছে চির স্মরণীয় হয়ে থাকবে।

যুক্ত বিবৃতিতে যারা শোক পাঠিয়েছেন- বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীরে শরীয়ত মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী, মহাসচিব মাওলানা হাবীবুল্লাহ মিয়াজী, নায়েবে আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদী, সহকারী মহাসচিব মাওলানা সানাউল্লাহ হাফেজ্জী, সাংগঠনিক সম্পাদক মুফতি সুলতান মহিউদ্দীন ও প্রচার সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জী।

নেতৃবৃন্দ মহান আল্লাহ তা‘আলার দরবারে মরহুমের রূহের মাগফেরাত ও জান্নাতের সুউচ্চ মাকাম কামনা এবং তার শোকাহত ভক্ত ও পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ