শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৭ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

আল্লামা কাসেমীর ইন্তেকালে মুফতি রুহুল আমীনের শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বর্ষীয়ান রাজনীতিবিদ ও প্রবীণ আলেম আল্লামা নুর হোসাইন কাসেমীর ইন্তেকালে গওহরডাঙ্গা মাদরাসার মোহতামিম ও খাদেমুল ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা মুফতি রুহুল আমীন গভীর শোক প্রকাশ করেছেন।

আওয়ার ইসলামে পাঠানো এক শোকবার্তায় মুফতি রুহুল আমীন বলেন, আল্লামা নুর হোসাইন কাসেমী ছিলেন এ দেশের শীর্ষ আলেমদের অন্যতম। তিনি অত্যন্ত সদালাপী ও পরোপকারী মানুষ ছিলেন। কওমি মাদরাসার শিক্ষাব্যবস্থা উন্নয়নে তার অনেক অবদান রয়েছে। বাতিল ও কাদিয়ানী বিরোধী আন্দোলনে তিনি ছিলেন সামনের কাতারের একজন। তার সাথে আমার গভীর সম্পর্ক ছিল। আমরা কওমি মাদরাসা শিক্ষার মান উন্নয়নের জন্য দীর্ঘায়িত এক সাথে কাজ করেছি। তার মৃত্যুতে আমি একজন প্রাজ্ঞ সহকর্মী হারালাম। তাঁর চলে যাওয়ায় কওমি এবং ইসলামী রাজনীতির অঙ্গনে অনেক বড় শূণ্যতা তৈরি হল।

বিবৃতিতে তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে বলেন আল্লাহ্ তাঁকে মাফ করে জান্নাত নছীব করেন এবং শোক সন্তপ্ত পরিবারকে ছবরে জামিল আতা ফরমান।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ