সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সংশোধিত হচ্ছে সাইবার আইন, গুজব-মানহানিতে থাকবে কঠোর শাস্তি এনসিটিবি ও ৫ শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান নিয়োগ ইরান-ইসরায়েলকে পাল্টাপাল্টি হামলা বন্ধের আহ্বান ট্রাম্পের স্থানীয় ভোটের বিধিমালা চূড়ান্তের আগে দলগুলোর মতামত নেবে ইসি বেতন ছাড়ের দাবিতে আমরণ অনশনে ইবতেদায়ি মাদরাসার শিক্ষকরা আল্লামা গহরপুরীকে নিয়ে এমপি এম এ মালেকের কুরুচিপূর্ণ বক্তব্যের নিন্দা সড়ক প্রশস্তকরণে ভারতে মসজিদ ভাঙন, ব্যাপক পুলিশি নিরাপত্তা ‘যুবশক্তিকে দক্ষ জনশক্তিতে পরিণত করতে কাজ করছে ১১০ প্রতিষ্ঠান’  কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২, আহত ৬ হজের সফর শেষে স্বাস্থ্য সচেতনতায় করণীয়

আল্লামা কাসেমীর ইন্তেকালে বেফাক সভাপতি আল্লামা মাহমুদুল হাসানের গভীর শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি, হেফাজত ইসলাম বাংলাদেশের মহাসচিব ও বারিধারা মাদরাসার মুহতামিম আল্লামা নুর হোসাইন কাসেমীর ইন্তেকালে শোক প্রকাশ করেছেন আল হাইয়াতুল উলিয়ার চেয়ারম্যান, বেফাকের ভারপ্রাপ্ত সভাপতি ও জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া যাত্রাবাড়ির মুহতামিম মুহিউস সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান। আজ দুপুর ১ ঘটিকায় তিনি ইন্তিকাল করেছেন।

শোক বার্তায় তিনি বলেন, আল্লামা নুর হোসাইন কাসেমী ছিলেন ওলামায়ে কেরামের নেতৃত্বের একজন শীর্ষ আলেমে দ্বীন। তিনি দ্বীন-ধর্ম, ওলামায়ে কেরাম ও দেশের মানুষের জন্য আল্লাহর নেয়ামত ছিলেন। আজ তিনি রফিকে আলার দরবারে চলে গেলেন। আল্লাহ তাকে জান্নাতের উচ্চ মকাম দান করুন।

তিনি আরো বলেন, আল্লামা নুর হোসাইন কাসেমি তৈরি করে গেছেন হুসাইন আহমদ মাদানি রহ. এর ফুয়ুজ ও বরকতের ধারা! তিনি চলে গেলেও তার ফুয়ুজ ও বরকতের ধারা আমাদের মাঝে অব্যাহত থাকবে, আমি সবার কাছে এই প্রত্যাশা করি। আজ এই বিদগ্ধ মনীষীর ইন্তেকালে আমি গভীরভাবে শোকাহত। আমি তার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়-স্বজন, তার ছাত্র এবং শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

এদিকে, মুহিউস সুন্নাহ আল্লামা মাহমূদুল হাসান তার ইন্তেকালের খবর পেয়ে আজ যাত্রাবাড়ি মাদরাসায় মরহুমের মাগফিরাত কামনায় মাদরাসায় কোরআন খতম ও বিশেষ দোয়ার ব্যবস্থা করেন এবং সারাদেশের সকল মাদরাসা ও মস‌জিদে মরহুম হযরতের মাগ‌ফিরাতের জন‌্য দোয়া ও কোরআন খতমের অনুরোধ করেন।

ওআই/আবদুল্লাহ তামিম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ