সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সংশোধিত হচ্ছে সাইবার আইন, গুজব-মানহানিতে থাকবে কঠোর শাস্তি এনসিটিবি ও ৫ শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান নিয়োগ ইরান-ইসরায়েলকে পাল্টাপাল্টি হামলা বন্ধের আহ্বান ট্রাম্পের স্থানীয় ভোটের বিধিমালা চূড়ান্তের আগে দলগুলোর মতামত নেবে ইসি বেতন ছাড়ের দাবিতে আমরণ অনশনে ইবতেদায়ি মাদরাসার শিক্ষকরা আল্লামা গহরপুরীকে নিয়ে এমপি এম এ মালেকের কুরুচিপূর্ণ বক্তব্যের নিন্দা সড়ক প্রশস্তকরণে ভারতে মসজিদ ভাঙন, ব্যাপক পুলিশি নিরাপত্তা ‘যুবশক্তিকে দক্ষ জনশক্তিতে পরিণত করতে কাজ করছে ১১০ প্রতিষ্ঠান’  কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২, আহত ৬ হজের সফর শেষে স্বাস্থ্য সচেতনতায় করণীয়

দেশে করোনায় মৃতের সংখ্যা ৭ হাজার ছাড়াল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনায় আক্রান্ত হয়ে দেশে মৃত্যুর সংখ্যা সাত হাজার ছাড়িয়েছে। গত চব্বিশ ঘণ্টায় ৩৪ জনের মৃত্যুর মধ্যদিয়ে এই ভাইরাসে মোট প্রাণহানি ঘটেছে ৭ হাজার ২০ জনের।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, শনিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১২ হাজার ৬৩০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৩৪ জনের মৃত্যু হয়েছে। নতুন রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ৩২৯ জন।

বাংলাদেশে গত ৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগীর খোঁজ মেলে; এর দশ দিনের মাথায় ঘটে প্রথম মৃত্যু। এর মধ্যে ৩০ জুন একদিনে সর্বোচ্চ মৃত্যু ঘটে ৬৪ জনের।

প্রথম মৃত্যুর পর গত ১০ জুন সংখ্যাটি হাজার ছাড়ায়, ওই দিন পর্যন্ত দেশে মোট মৃত্যুর সংখ্যা ছিল ১ হাজার ১২ জন। মৃত্যুর সংখ্যা দুই হাজারের কোটা ছাড়ায় এর ২৫ দিন পর, ৫ জুলাই।

মৃত্যুর সংখ্যা কাঁটায় কাঁটায় ৩ হাজারে পৌঁছায় ২৮ জুলাই। ৪ হাজার ছাড়ায় ২৫ আগস্ট। এর ২৮ দিনের মাথায় মৃত্যুর সংখ্যা ৫ হাজার ছাড়ায়। এরপর ৪ নভেম্বর ৬ হাজার ছাড়িয়েছিল। এর ২২ দিনের মাথায় সাড়ে ছয় হাজার ছাড়ায় মোট মৃত্যু সংখ্যা। আজ শনিবার মোট মৃত্যুর সংখ্যা সাত হাজার ছাড়াল।

একদিনে ৩ হাজার ১৮৫ জনসহ সুস্থ হয়েছেন মোট ৪ লাখ ১৭ হাজার ৫০৩ জন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ