রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ।। ২ কার্তিক ১৪৩৩ ।। ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ শুরু হচ্ছে নতুন কুঁড়ি জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা, পুরস্কার সাড়ে ১৩ লাখ টাকা হিন্দু-মুসলিম ঐক্য জোরদারে মাঠপর্যায়ে কাজ করতে হবে: আসজাদ মাদানি নতুন প্রজন্মকে হাদিস অধ্যয়নে আগ্রহী করতে ‘হাসানাহ হাদিস অলিম্পিয়াড ২০২৭’ সিলেট জেলা দক্ষিণ জমিয়তের ত্রিবার্ষিক কাউন্সিল সম্পন্ন তাকওয়াই দুনিয়া-আখেরাতের সফলতার পথ: মসজিদে নববীর খতিব ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহীর কিশোরগঞ্জ জেলা কমিটি গঠন শিশুর অতিরিক্ত জেদ ও রাগ নিয়ন্ত্রণে কী আমল করবেন? সৌদিতে আরও ৫ জনের মৃত্যুদণ্ড কার্যকর

গ্যাস সিলিন্ডার থেকে ২১৩ বোতল ফেনসিডিল উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নাটোরের বড়াইগ্রামে গ্যাস সিলিন্ডারে লুকানো ২১৩ বোতল ফেনসিডিল জব্দ করেছে পুলিশ। এ সময় ফেনসিডিল বহনের অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে। শুক্রবার রাত ১টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের মানিকপুর এলাকায় কুষ্টিয়া থেকে নারায়ণগঞ্জগামী একটি বাস থেকে তাদের আটক করা হয়।

এ ঘটনায় আটকরা হলেন, কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার বাগরোম গ্রামের মৃত চাহার উদ্দিন মণ্ডলের ছেলে উকিল উদ্দিন (৩০) ও ফজলুল হকের ছেলে সাজিদ হোসেন (৩৫) এবং দাঁইড়পাড়া গ্রামের আলম শেখের ছেলে রাজন শেখ (৩২)।

উক্ত ঘটনা নিয়ে বড়াইগ্রাম থানার এসআই আনোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ১টায় মানিকপুর এলাকায় একটি বাসে অভিযান চালানো হয়। এ সময় বাসের ভেতরে গ্যাস সিলিন্ডারে অভিনব পন্থায় লুকিয়ে রাখা ২১৩ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। শনিবার তাদের নামে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে কোর্টের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ