শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বালাগঞ্জে বিকেএমের ওয়ার্ড প্রতিনিধি ও দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত দেশ গড়ার সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন খালেদা জিয়া : মির্জা ফখরুল মহিলা মাদ্রাসায় বোমা বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত নিউরোসায়েন্সেস হাসপাতালের নতুন ভবন উদ্বোধন ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২ রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক করল বিএনপি রাজধানীতে ‘বযমে নাতে মুস্তফা (সা.)’ অনুষ্ঠিত দেশপ্রেম দেখাতে শব্দ চয়নে সতর্ক বার্তা মুফতি শামাইল নদভীর ‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার

শীতে হাড়ের ব্যথা ‍উপশমে কার্যকরী চার উপায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শীতল আবহাওয়া গুরুত্বপূর্ণ অঙ্গগুলোতে আরও রক্ত প্রেরণের মাধ্যমে শরীরকে তাপ সংরক্ষণ করে তোলে। ফলে কাঁধ, বাহু, পা এবং হাঁটুর সংযোগস্থান সংকুচিত হয়ে রক্তবাহী হয়। এটি দেহের এই অঞ্চলগুলোকে শক্ত করে তোলে, যা অস্বস্তি এবং ব্যথার জন্ম দেয়। তবে কিছু বিষয়ে আপনি সতর্ক থাকরে এসব সমস্যা থেকে রক্ষা পেতে পারেন। যেমন-

কর্মক্ষম থাকা: শরীরে ব্যথা থাকার কারণে শরীরচর্চা বাদ দেওয়া যাবে না। তবে বিশেষ কোনো বা নির্দিষ্ট অংশে ব্যথা থাকলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। স্ট্রেচিং, দ্রুত হাঁটা চলা ও ওজন নিয়ন্ত্রণের জন্য হালকা শরীরচর্চা ব্যথা কমাতে সহায়তা করে।

পুষ্টিকর খাবার খাওয়া: প্রতিদিন স্বাস্থ্যকর খাবার খেলে শরীর সুস্থ থাকবে। পেশির ব্যথা কমবে ও শরীরের অন্যান্য কার্যকলাপ সক্রিয় থাকবে।

সঠিক মাত্রায় পানীয় পান:  শুষ্ক বাতাস ও ঠাণ্ডা আবহাওয়া পানি শূন্যতার সৃষ্টি করে। ফলে ক্লান্ত অনুভূত হয় ও আলসেমি লাগে। তাই এই সময় পানি পান অবহেলা করা যাবে না। দৈনিক কমপক্ষে দুই লিটার পানি পান করার চেষ্টা করতে হবে। এছাড়াও সুপ, স্ট্যু ও অন্যান্য পানীয় যেমন- নারিকেলের পানি, ঘোল, গ্রিন টি ইত্যদি পান করুন। যতটা সম্ভব মিষ্টি পানীয় এড়িয়ে চলতে হবে। এতে বাড়তি ক্যালরি যোগ হওয়ার সম্ভবনা থাকে।

উষ্ণ থাকুন: ঠাণ্ডা আবহাওয়াতে শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলোতে বেশি রক্ত সঞ্চারিত হয় এবং রক্তনালীগুলোকে সংকুচিত করে। তাই ঠাণ্ডায় ঘর থেকে খুব একটা বাইরে না যাওয়া ও নিজেকে উষ্ণ রাখা জরুরি। বাইরে যাওয়ার প্রয়োজন হলে অবশ্যই শীতের উপযুক্ত পোশাক পরা প্রয়োজন।

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ