রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ।। ২ কার্তিক ১৪৩৩ ।। ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সৌদিতে চারটি ড্রোন ভূপাতিত, সামরিক সহায়তায় প্রস্তুত মিসর ডি-৮ মহাসচিবের সঙ্গে প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সাক্ষাৎ জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ শুরু হচ্ছে নতুন কুঁড়ি জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা, পুরস্কার সাড়ে ১৩ লাখ টাকা হিন্দু-মুসলিম ঐক্য জোরদারে মাঠপর্যায়ে কাজ করতে হবে: আসজাদ মাদানি নতুন প্রজন্মকে হাদিস অধ্যয়নে আগ্রহী করতে ‘হাসানাহ হাদিস অলিম্পিয়াড ২০২৭’ সিলেট জেলা দক্ষিণ জমিয়তের ত্রিবার্ষিক কাউন্সিল সম্পন্ন তাকওয়াই দুনিয়া-আখেরাতের সফলতার পথ: মসজিদে নববীর খতিব ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহীর কিশোরগঞ্জ জেলা কমিটি গঠন

ভারতের একটি রাজ্যে গরু জবাই নিষিদ্ধের আইন পাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের কর্ণাটকের ইয়েদুরাপ্পা সরকার বিধানসভায় গরু জবাই নিষিদ্ধ বিল পাস করেছে। এ বিল পাশের সময় বিধানসভায় ব্যাপক হৈচৈ হয়। বিরোধী কংগ্রেস ও জেডি (এস) বিধায়করা ওয়েলে নেমে বিক্ষোভ প্রদর্শনের পাশাপাশি ওয়াকআউট করেন।

কর্ণাটকের প্রচলিত আইন অনুসারে, গবাদি পশুর বয়স ১২ বছরের বেশি হলে সেটিকে জবাইয়ের অনুমতি ছিল। প্রজননে অক্ষম এবং দুধ দিতে পারে না, এমন গরু ও মোষ জবাই করা যেত। কিন্তু বুধবার বিধানসভায় পাস হওয়া বিলটি আইনে পরিণত হলে সেসব বেআইনি হয়ে যাবে।

বিরোধীরা বলছেন, ‘বিজনেস অ্যাডভাইসরি কমিটি’তে আলোচনা ছাড়াই বিধানসভায় ওই বিল পেশ করা হয়। স্পিকার বিশ্বেশ্বর হেগড়ে খাগেরি অবশ্য বিরোধীদের অভিযোগ খারিজ করে দিয়েছেন। বিজেপিশাসিত কর্ণাটকে গোহত্যা বিরোধী বিল পাস করাকে কেন্দ্র করে রাজ্যটিতে উত্তেজনা বিরাজ করছে।

কংগ্রেস নেতা সিদ্দারামাইয়া বলেছেন, বিজেপি সরকার সম্পূর্ণ অগণতান্ত্রিক পদ্ধতিতে বিল পাস করেছে। কংগ্রেসের পক্ষ থেকে অধিবেশন বয়কটের ডাক দেয়া হয়েছে। তবে বিধানসভায় গোহত্যা নিষিদ্ধ বিল পাসের বিরোধিতা করে কংগ্রেস তোষণের রাজনীতি করছে বলে অভিযোগ করেছেন রাজ্য বিজেপির সভাপতি ও সাংসদ নলীন কুমার কাটিল।

-কেএল

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ