শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ।। ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিশ্বের সবচেয়ে বড় ধর্ম হবে ইসলাম, শীর্ষে থাকবে যেসব দেশ দারুল উলুম করাচির দ্বিতীয় সাময়িকে প্রথম বাংলাদেশের উসামা আওয়ামী লীগের প্রত্যাবর্তনের পথ আরও কঠিন হচ্ছে: গাজী আতাউর রহমান দাওয়াতুল হকের ৩১তম মারকাজি ইজতেমা কাল, মিলনমেলা হবে ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিদের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের   বৈষম্যমূলক রাজনীতি দিয়ে টেকসই জাতীয় ঐক্য সম্ভব নয়: জমিয়ত মহাসচিব ভুল পথে চললে রাজপথে প্রতিরোধ, সরকারকে আমিরে মজলিস নূরানী শিক্ষকদের নিবন্ধন কার্যক্রম শুরু করছে শায়খুল কুরআন ফাউন্ডেশন কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত অবিলম্বে মুফতি রুহুল আমিনের মুক্তি দাবি গওহরডাঙ্গা বোর্ড নেতৃবৃন্দের

ধর্মীয় বিধানকে রাজনৈতিক হাতিয়ার বানাবেন না: ময়মনসিংহ ইত্তেফাকুল উলামা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মাদ আল-আমিন
ময়মনসিংহ প্রতিনিধি

ধর্মীয় বিধানকে রাজনৈতিক হাতিয়ারে পরিণত না করার আহবান জানিয়েছেন ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহী। একই সাথে আলেমদের বিরুদ্ধে বিষোদগার বন্ধের আহবানও জানান তারা।

আজ (১১ডিসেম্বর) শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহী মজলিসে শূরার সভাপতি আল্লামা আব্দুর রাহমান হাফেজ্জী, মজলিসে আমেলার সভাপতি আল্লামা খালেদ সাইফুল্লাহ্ সা'দী ও মজলিসে আমেলার সাধারণ সম্পাদক মাওলানা আবুল কালাম আজাদ এ আহবান জানান।

বিবৃতিতে আরও বলা হয়, সম্প্রতি রাজধানীর ধোলাইপাড়ে বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনের উদ্যোগ নেয়া হলে উলামায়ে কেরাম ইসলামে ভাস্কর্য নিষিদ্ধ বলে ফতোয়া প্রদান করেন। রাষ্ট্রকে গুমরাহী ও ভ্রান্তির পথ পরিহারের আহবান জানান। আলেমরা ওয়ারিসে নবীর দায়িত্ব পালনার্থে শরিয়তবিরোধী এই কাজের প্রতিবাদ করেছেন। রাষ্ট্রকে সতর্ক ও নিবৃত করতে সচেষ্ট হয়েছেন। কিন্তু ইসলামবিদ্বেষী বামপন্থী একটি চক্র এবং সরকার দলীয় কিছু ধর্মবিদ্বেষী এই ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করতে হীন ষড়যন্ত্রে মেতে উঠে। আলেমদের বিরুদ্ধে বিষোদগার করছে। তারা কুষ্টিয়ায় ভাস্কর্য ভাঙ্গার দায় উলামায়ে কেরামের উপর চাপাতে চায়।

সেই ঘটনার জেরে দেশের শীর্ষ তিনজন আলেমের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করেছে। আমরা এই ষড়যন্ত্রের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই ও সকল মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবি জানাই।

ভাস্কর্য বিষয়ে ইসলামের বিধান বলে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে আলেমদের বিরুদ্ধে যে বিদ্বেষ বিষোদগার করা হয়েছে, যে অশালীন ও নগ্ন ভাষায় আক্রমণ করা হয়েছে, মিথ্যা ও জঘন্য কুটুক্তি করা হয়েছে। শরয়ী বিধানকে রাজনৈতিক হাতিয়ারে পরিণত করার যে অপচেষ্টা করা হয়েছে, তাতে এদেশের আলেম সমাজ ও তৌহিদী জনতা মর্মাহত ক্ষুব্ধ হয়েছে।

মানুষের নৈতিক ও চারিত্রিক উৎকর্ষ সাধনে ওয়াজ-মাহফিলের ভূমিকা অপরিসীম। শীতের এই সময়টিতে দেশ জুড়ে অনুষ্ঠিত ওয়াজ মাহফিলগুলো সুনাগরিক গঠনে ব্যাপক ভূমিকা রেখে থাকে ।

আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি, সম্প্রতি নানা অজুহাতে প্রশাসনিক ও দলীয় প্রভাব কাটিয়ে ওয়াজ-মাহফিলগুলোতে বাধাগ্রস্ত ও বন্ধ করাসহ আগুন দিয়ে প্যান্ডেল পুড়িয়ে দেওয়ার মতো ন্যক্কারজনক ঘটনাও ঘটানà