বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৪ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
টানা বৃষ্টিতে দারুল উলুম দেওবন্দের ‘বাবুজ জাহির’ ভবন ভাঙার সিদ্ধান্ত ১২ রবিউল আউয়াল উদযাপনে জাতীয় কর্মসূচি গ্রহণ রাষ্ট্রপতি নির্বাচন সামনে রেখে বৈঠকে সরকারি দলের সংসদ সদস্যরা সীতাকুণ্ডে শিপইয়ার্ডকে ৫ লাখ টাকা জরিমানা ৮ মাসে নিজ হাতে পুরো কুরআন লিখলেন সুরাইয়া জান্নাত আরবি ভাষায় দক্ষ জনশক্তি তৈরিতে দেশে প্রথমবারের মতো সরকারের উদ্যোগ ইত্তেফাকুল উলামার ময়মনসিংহ মহানগর কমিটি পুনর্গঠন মাদরাসা শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলা প্রতিশোধমূলক অপচেষ্টা: মাওলানা জালালুদ্দীন ইমাম-উলামার আপত্তির মুখে বন্ধ হলো কিশোরগঞ্জের কনসার্ট খোদাভীরু, সৎ ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে: মুফতি আবুল হাসান এমপি

অবিভক্ত ছাত্র জমিয়ত ঢাকা মহানগরীর দায়িত্ব হস্তান্তর অধিবেশন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহযোগী সংগঠন ছাত্র জমিয়ত বাংলাদেশ ঢাকা মহানগরীর বিভক্ত চার শাখাকে দায়িত্ব হস্তান্তর অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।

আজ (১১ ডিসেম্বর) শুক্রবার, বিকাল ৩টায় রাজধানীর পল্টনস্থ জমিয়ত কার্যালয়ে ছাত্র জমিয়ত বাংলাদেশ ঢাকা মহানগর সভাপতি মাওলানা মুহাম্মদুল্লাহ কাসেমীর সভাপতিত্বে, প্রচার ও প্রকাশনা সম্পাদক নূর হোসাইন সবুজের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র জমিয়ত বাংলাদেশের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা এখলাসুর রহমান রিয়াদ।

প্রধান অতিথির বক্তব্যে ছাত্র জমিয়ত সভাপতি এখলাসুর রহমান রিয়াদ বলেন, ছাত্র জমিয়ত বাংলাদেশ একটি আদর্শিক ছাত্র সংগঠন। ছাত্র জমিয়তকে শুধু মিটিং, মিছিল আর স্লোগানে সীমাবদ্ধ না রেখে, মেধাভিত্তিক দক্ষ জনশক্তি তৈরীর লক্ষ্যে একটি টিম সার্বক্ষণিক মুরুব্বিদের সাথে পরামর্শ করে যাচ্ছে।

ছাত্র জমিয়ত বাংলাদেশের কাজকে আরো গতিশীল করে তৃণমূলে পৌঁছে দেয়ার জন্য ঢাকা মহানগর কমিটির এই বিভক্তির প্রয়োজন ছিলো। তাই সময়ের প্রয়োজনে এটা করা হয়েছে।

সভাপতির বক্তব্যে ছাত্র জমিয়ত বাংলাদেশ ঢাকা মহানগর সভাপতি মাওলানা মুহাম্মদুল্লাহ কাসেমী বলেন, ছাত্র জমিয়তকে তৃনমুলে পৌঁছে দিতে আমরা সাধ্যানুযায়ী চেষ্টা করেছি। আমি আজকের ঢাকা মহানগরের চার শাখার কাছে আবেদন রাখবো, আপনারা নিজেরা যোগ্য হওয়ার পাশাপাশি উম্মাহ'র নেতৃত্ব দেওয়ার মতো যোগ্যতা অর্জন করবেন। আবেগকে নিয়ন্ত্রণ করে ছাত্র জমিয়তের কাজকে ঢাকার অলিগলিতে পৌঁছে দিবেন।

পরিশেষে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমীর সুস্থতা ও দীর্ঘ নেক হায়াত কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া পরিচালনা করেন ছাত্র জমিয়ত ঢাকা মহানগর সভাপতি মাওলানা মুহাম্মদুল্লাহ কাসেমী।

এসময় আরও উপস্থিত ছিলেন, ছাত্র জমিয়ত বাংলাদেশ ঢাকা মহানগরীর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বাদরুল হাসান মাশকুর, অর্থ সম্পাদক মাহদী হাসান, কার্যকরী সদস্য মিনহাজ খান সহ ঢাকা মহানগরের বিভক্ত চার শাখার ছাত্র জমিয়তের গুরত্বপূর্ণ দায়িত্বশীলবৃন্দ।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ