সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সংশোধিত হচ্ছে সাইবার আইন, গুজব-মানহানিতে থাকবে কঠোর শাস্তি এনসিটিবি ও ৫ শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান নিয়োগ ইরান-ইসরায়েলকে পাল্টাপাল্টি হামলা বন্ধের আহ্বান ট্রাম্পের স্থানীয় ভোটের বিধিমালা চূড়ান্তের আগে দলগুলোর মতামত নেবে ইসি বেতন ছাড়ের দাবিতে আমরণ অনশনে ইবতেদায়ি মাদরাসার শিক্ষকরা আল্লামা গহরপুরীকে নিয়ে এমপি এম এ মালেকের কুরুচিপূর্ণ বক্তব্যের নিন্দা সড়ক প্রশস্তকরণে ভারতে মসজিদ ভাঙন, ব্যাপক পুলিশি নিরাপত্তা ‘যুবশক্তিকে দক্ষ জনশক্তিতে পরিণত করতে কাজ করছে ১১০ প্রতিষ্ঠান’  কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২, আহত ৬ হজের সফর শেষে স্বাস্থ্য সচেতনতায় করণীয়

আইসিইউতে আল্লামা নুর হোসাইন কাসেমী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: স্বাস্থ্যের অবনতি ঘটায় আইসিইউতে স্থানান্তরিত করা হয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব ও জামিয়া মাদানিয়া বারিধারা মাদরাসার মুহতামিম আল্লামা নূর হোসাইন কাসেমীকে।

এর আগে আজ (১০ ডিসেম্বর) বৃহস্পতিবার দুপুরে তাঁকে হাই ডিপেন্ডসি ইউনিট (এইচডিইউ)তে নেওয়া হয়েছিলো। এরপর বাদ মাগরিব আনা হয়েছিলো সিসিইউতে। বর্তমানে স্বাস্থ্যের আরও অবনতি ঘটায় আইসিইউতে স্থানান্তরিত করা হলো আল্লামা নূর হোছাইন কাসেমীকে। বিষয়টি জামিয়া মাদানিয়া বারিধারা মাদরাসার মুহাদ্দিস মুফতি জাকির হোসাইন কাসেমী আওয়ার ইসলামকে নিশ্চিত করেছেন।

বাংলার মাদানীখ্যাত আল্লামা নূর হোসাইন কাসেমী বেশ ক'দিন ধরেই অসুস্থতায় ভুগছেন। সর্দি-ঠান্ডা, শ্বাসকষ্ট ও ফুসফুসে ইনফেকশনসহ বার্ধক্যজনিত একাধিক রোগ রয়েছে তার।

রাজধানী ঢাকার ইউনাইটেড হাসপাতালের বক্ষব্যাধি বিশেষজ্ঞ অধ্যাপক ডা. তারেক আলম এর তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন তিনি। আল্লামা নূর হোসাইন কাসেমীর সাহেবজাদা মুফতি জাবের কাসেমী বাবার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন দেশবাসীর কাছে।

এমডব্লিউ/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ