রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ।। ২ কার্তিক ১৪৩৩ ।। ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সৌদিতে চারটি ড্রোন ভূপাতিত, সামরিক সহায়তায় প্রস্তুত মিসর ডি-৮ মহাসচিবের সঙ্গে প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সাক্ষাৎ জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ শুরু হচ্ছে নতুন কুঁড়ি জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা, পুরস্কার সাড়ে ১৩ লাখ টাকা হিন্দু-মুসলিম ঐক্য জোরদারে মাঠপর্যায়ে কাজ করতে হবে: আসজাদ মাদানি নতুন প্রজন্মকে হাদিস অধ্যয়নে আগ্রহী করতে ‘হাসানাহ হাদিস অলিম্পিয়াড ২০২৭’ সিলেট জেলা দক্ষিণ জমিয়তের ত্রিবার্ষিক কাউন্সিল সম্পন্ন তাকওয়াই দুনিয়া-আখেরাতের সফলতার পথ: মসজিদে নববীর খতিব ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহীর কিশোরগঞ্জ জেলা কমিটি গঠন

ফাইজারের প্রথম টিকা নিলেন ব্রিটিশ এই নারী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ব্রিটেনে আজ মঙ্গলবার থেকে করোনা ভাইরাসের টিকা দেয়া শুরু হয়েছে। ৯০ বছর বয়সী একজন নারীকে টিকা দেয়ার মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। খবর বিবিসির।

জানা গেছে, ওই নারীর নাম মার্গারেট কেনান। উত্তর আয়ারল্যান্ডের এনিসকিলেন শহরের বাসিন্দা তিনি। ব্রিটেনে অনুমোদিত ফাইজার-বায়োএনটেকের করোনা টিকা বিশ্বে সবার আগে আনুষ্ঠানিকভাবে নিলেন তিনি।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, এই নারী আগামী সপ্তাহে ৯১ বছরে পা দেবেন। ৯১তম জন্মদিনের আগে টিকা পেয়ে ভীষণ খুশি মার্গারেট। মার্গারেট বলেন, জীবনের সবচেয়ে ভালো জন্মদিনপূর্ব উপহার এই টিকা।

ব্রিটনে এখন পর্যন্ত ৬০ হাজারের বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। এ পরিস্থিতিতে টিকাদান কর্মসূচি শুরু হওয়ায় সে দেশে উৎসবের আমেজ বিরাজ করছে।

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন উচ্ছ্বাস প্রকাশ করে সবাইকে করোনা টিকা নেয়ার আহ্বান জানিয়েছেন। সে দেশের স্বাস্থ্যমন্ত্রীও এ আহ্বান জানিয়েছেন। যদিও বরিস জনসন বলেছেন, করোনা টিকা কারো জন্য বাধ্যতামূলক নয়।

টিকাদান কর্মসূচির প্রথম ধাপে ৮০ বছরের উর্ধ্বের নাগরিক এবং স্বাস্থ্যকর্মীদের বেছে নিচ্ছে ব্রিটেন। ৭০টি হাসপাতালে টিকা দেয়া হচ্ছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ