শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ।। ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিশ্বের সবচেয়ে বড় ধর্ম হবে ইসলাম, শীর্ষে থাকবে যেসব দেশ দারুল উলুম করাচির দ্বিতীয় সাময়িকে প্রথম বাংলাদেশের উসামা আওয়ামী লীগের প্রত্যাবর্তনের পথ আরও কঠিন হচ্ছে: গাজী আতাউর রহমান দাওয়াতুল হকের ৩১তম মারকাজি ইজতেমা কাল, মিলনমেলা হবে ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিদের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের   বৈষম্যমূলক রাজনীতি দিয়ে টেকসই জাতীয় ঐক্য সম্ভব নয়: জমিয়ত মহাসচিব ভুল পথে চললে রাজপথে প্রতিরোধ, সরকারকে আমিরে মজলিস নূরানী শিক্ষকদের নিবন্ধন কার্যক্রম শুরু করছে শায়খুল কুরআন ফাউন্ডেশন কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত অবিলম্বে মুফতি রুহুল আমিনের মুক্তি দাবি গওহরডাঙ্গা বোর্ড নেতৃবৃন্দের

আলেমদের বিরুদ্ধে মিথ্যা মামলা তৌহিদী জনতা বরদাশত করবে না: জমিয়ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশের শীর্ষ আলেমদের বিরুদ্ধে যারা মিথ্যা মামলা করেছে তাদেরকে এ দেশের ইসলামপ্রিয় তৌহিদী জনতা বরদাস্ত করবে না। আলেম-উলামা সব সময়ই ইসলাম, দেশ, মানবতা ও শান্তির পক্ষে কাজ করে যাচ্ছেন। আলেম-উলামা হারামকে হারাম‌ ও হালালকে হালাল‌ই বলেন। কারো চাপে হারামকে হালাল বলেন না। যারা আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তাদের সমুচিত জবাব দেওয়া হবে।

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র যুগ্ম-মহাসচিব শায়খুল হাদিস হজরত মাওলানা গোলাম মহিউদ্দিন ইকরাম আজ গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে এসব কথা বলেন।

তিনি আলেমদের বিরুদ্ধে মিথ্যা মামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, আলেমদের অন্যায়ভাবে গ্রেফতার করলে পরিণতি শুভ হবে না।

উল্লেখ্য, এর আগে আজ সোমবার (৭ ডিসেম্বর) দুপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যের বিরোধিতায় বক্তব্য দেওয়ায় হেফাজতে ইসলামের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী, খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা মামুনুল হক ও ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করিমের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছে। এরপর মামলা আমলে নিয়ে তদন্তের নির্দেশে দিয়েছে আদালত।

মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও বঙ্গবন্ধু ফাউন্ডেশনের নির্বাহী সভাপতি মশিউর মালেক সকালে আদালতে এ মামলার আবেদন করেন।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ