শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বালাগঞ্জে বিকেএমের ওয়ার্ড প্রতিনিধি ও দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত দেশ গড়ার সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন খালেদা জিয়া : মির্জা ফখরুল মহিলা মাদ্রাসায় বোমা বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত নিউরোসায়েন্সেস হাসপাতালের নতুন ভবন উদ্বোধন ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২ রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক করল বিএনপি রাজধানীতে ‘বযমে নাতে মুস্তফা (সা.)’ অনুষ্ঠিত দেশপ্রেম দেখাতে শব্দ চয়নে সতর্ক বার্তা মুফতি শামাইল নদভীর ‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার

বিশ্বে করোনায় মৃত্যু ছাড়াল ১৫ লাখ ২৪ হাজার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গত ২৪ ঘণ্টায় ১২ হাজারের বেশি মানুষের করোনায় মৃত্যু হয়েছে। অন্যদিকে বিশ্বে করোনায় আক্রান্ত ৬ কোটি ৬২ লাখ এবং মৃত্যু ১৫ লাখ ২৪ হাজার ছাড়িয়েছে। সুস্থ হওয়ার সংখ্যা ৪ কোটি ৫৮ লাখ।

ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, শনিবার সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৬ কোটি ৬২ লাখ ২৪ হাজার ৩৫৮ জন এবং মৃত্যু হয়েছে ১৫ লাখ ২৪ হাজার ২৬১ জনের। সুস্থ হয়েছেন ৪ কোটি ৫৮ লাখ ৮ হাজার ২৯২ জন।

পরিসংখ্যান অনুযায়ী করোনায় এখন পর্যন্ত সবচেয়ে সংক্রমণ ও মৃত্যু বেশি হয়েছে যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ১ কোটি ৪৭ লাখ ৭২ হাজার ৫৩৫ জন। মৃত্যু হয়েছে ২ লাখ ৮৫ হাজার ৫৫০ জনের। গত ২৪ ঘণ্টা মারা গেছের আরও ২ হাজার ৭১৮ জন।

সংক্রমণে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে রয়েছে ভারতে। দেশটিতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন ৯৬ লাখ ৮ হাজার ৪১৮ জন এবং মারা গেছে ১ লাখ ৩৯ হাজার ৭৩৬ জন।

সংক্রমণে তৃতীয় অবস্থানে থাকলেও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল। করোনায় ৬৫ লাখ ৩৪ হাজারের বেশি মানুষ সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ১ লাখ ৭৫ হাজার ৯৮১ জনের।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ