মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনের সাধারণ সময় শেষ হচ্ছে বৃহস্পতিবার সপ্তাহখানেকের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ৬ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা, ৬০ কিলোমিটার বেগে বাতাসের শঙ্কা! হারামাইনের সাউন্ড সিস্টেম বদলে দেওয়ার কারিগর তুর্কি প্রকৌশলী পাল্টে গেল দাখিল-আলিমের ‘সাধারণ শাখা’র নাম সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানত তোলা নিয়ে নতুন নির্দেশনা স্থানীয় নির্বাচন সামনে রেখে দুই জেলায় বিকেএমের পরামর্শ সভা অপরাধী যে-ই হোক, প্রাপ্য বিচার নিশ্চিত করতে হবে: মাওলানা ইউসুফী গোসল ফরজ অবস্থায় করণীয় ও বর্জনীয়

আজ ভাসানচরে গেলেন ৩ শতাধিক রোহিঙ্গা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ জুবাইর,
টেকনাফ থেকে>

অবশেষে ৩ শতাধিক রোহিঙ্গাবাহী বাস ভাসান চরের উদ্দেশ্যে টেকনাফ থেকে ছেড়ে গিয়েছে। কক্সবাজারের উখিয়া কলেজ মাঠ থেকে স্বেচ্চায় আগ্রহী রোহিঙ্গা নিয়ে ভাসানচরের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে ১০টি বাস। ব্যাপক নিরাপত্তার মধ্যদিয়ে তাদেরকে পরিবহণ করে নিয়ে যাওয়া হচ্ছে।

আজ বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) বেলা সোয়া ১১টায় এসব গাড়ী গুলো রোহিঙ্গা ভর্তি করে রওয়ানা দিতে দেখা গেছে।

প্রতিটি বাসে ৩০ থেকে ৪০ জনের মতো রোহিঙ্গা থাকতে পারে। তবে এখনো পর্যন্ত কতো পরিবার রোহিঙ্গা ভাসানচর যাচ্ছে তার কোন সঠিক তথ্য পরিসংখ্যান পাওয়া যায়নি। কিন্তু পর্যায়ক্রমে লক্ষাধিক রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তরের পরিকল্পনা রয়েছে সরকারের৷

সংশ্লিষ্টরা জানিয়েছেন, স্বেচ্ছায় ভাসানচরে যাওয়ার জন্য তালিকাভুক্ত রোহিঙ্গা পরিবারকে গুলোকে গত বুধবার রাতে এবং বৃহস্পতিবার ভোর সকাল থেকে ক্যাম্প থেকে নিয়ে এসে উখিয়া কলেজ মাঠে মজুদ করে রাখা হয়।

সেখান থেকে এই পর্যন্ত ১০টি বাস ভাসানচরে উদ্দেশ্যে রওয়ানা দিলেও আরো ২০টি অধিক বাস সেখানে রয়েছে৷ ওই বাস গুলো রোহিঙ্গা ভর্তি করে যেকোন সময় রওয়ানা দিতে পারেন বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ