মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ২ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ‘সংসদীয় আসনসমূহে বিশ্ববিদ্যালয় স্থাপনের খবরটি অসত্য ও বিভ্রান্তিকর’ সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহ পালনে রেকর্ড, পরিসংখ্যান জানালো সৌদি আরব সব ধর্ষণই সমান অপরাধ, ছোট-বড় সংজ্ঞা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মহাসড়কে চলা অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সংসদে মন্ত্রী মধ্যরাতের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস সৌদি থেকে ফিরিয়ে আনা ওমরাহযাত্রীর মৃত্যু, ধর্মমন্ত্রীর শোক ‘২০ জুন থেকে ‘ঢাকা–নারিতা–ঢাকা’ রুটে বিমানের টিকিট বিক্রি শুরু হবে’ 

খালি পেটে যেসব খাবার খেতে মানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বেশির ভাগ লোকই ওজন কমানোর জন্য ডায়েট করেন। দীর্ঘক্ষণ খালি পেটে থাকার পর এবং দিনের শুরুতে আপনি কী খাচ্ছেন তার ওপরেও এটা অনেকটা নির্ভর করে ওজন কমার বিষয়টি। খালি পেটে কিছু খাবার খেলে অ্যাসিডিটি, ওজন বৃদ্ধিসহ অন্য সমস্যাও দেখা দিতে পারে।

টক ফল: খালি পেটে টক ফল খাবেন না। এর ফলে শরীরে প্রচুর অ্যাসিড তৈরি হয়। খালি পেটে এগুলো খেলে পেটে অতিরিক্ত ওজন জমতে শুরু করতে পারে। বরং দিনটি কিশমিশ বা ভেজানো বাদাম খাওয়ার মাধ্যমে শুরু করা উচিত।

কোমল পানীয়: সোডা বা কোনো কোমল পানীয় খালি পেটে পান করা উচিত নয়। যদিও এই পানীয়গুলো কখনই স্বাস্থ্যের পক্ষে ভালো না, তবে খালি পেটে এগুলো পান করলে আরও ক্ষতি হয়। খালি পেটে এগুলো পান করার ফলে গ্যাস এবং বমি বমি ভাব দেখা দেয়। পাশাপাশি স্থূলতা বাড়ে।

মসলাযুক্ত খাবার: সকাল থেকে খালি পেট থাকার পরে, প্রাতরাশের পর মসলাদার খাবার খেলে আপনার পেট জ্বালা হতে পারে। মসলাদার খাবার খেয়ে পেটে অম্বলও হতে পারে। প্রাতরাশ সব সময় হালকা এবং সহজ হওয়া উচিত।

কোল্ড ড্রিংকস: কোনোভাবেই দিন কোল্ড ড্রিংক দিয়ে শুরু করা উচিত নয়। কোল্ড কফি বা আইস টি পান করা আপনার হজম ক্ষমতাকে কমিয়ে দিতে পারে। পরিবর্তে হালকা গরম পানি, লেবু বা আদা চা নিন। এই তিনটি জিনিস ওজন কমানোর পাশাপাশি হজম শক্তি বাড়িয়ে তোলে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ