বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৪ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আগস্টের ১৮ দিনে রেমিট্যান্স এলো ১৯৬ কোটি ৭০ লাখ ডলার প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্টির হার ৬৬.৩%, সরকারের সার্বিক কর্মকাণ্ডে ৫৪.৫% কলকাতায় অগ্নিকাণ্ডে বাংলাদেশিদের মৃত্যুতে খেলাফত মজলিসের শোক ‘মাদরাসা ছাত্রদের ওপর পুলিশি হামলা বিগত ফ্যাসিবাদী আচরণ স্মরণ করিয়ে দেয়’ দারুল আরকামের ছাত্রদের লাঠিচার্জের ঘটনায় ৩ পুলিশ প্রত্যাহার, তদন্ত কমিটি মরুর বুকে সত্যবাদী কিশোর ‘রহমতের ধর্মে তোমাকে স্বাগতম’—রবার্তো কার্লোসকে কাবার ইমামের অভিনন্দন ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৬৭১ গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় নিহত ৬ টানা বৃষ্টিতে দারুল উলুম দেওবন্দের ‘বাবুজ জাহির’ ভবন ভাঙার সিদ্ধান্ত

নাইজেরিয়ায় নামাজ চলাকালীন মসজিদে হামলা, ইমামসহ নিহত ৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নাইজেরিয়ায় মসজিদে নামাজ চলাকালীন হামলার ঘটনায় মসজিদের ইমামসহ ৫ জন নিহত এবং আরও ১৮ জনকে অপহরণ করা হয়েছে। রোববার দেশটির পুলিশ এই তথ্য জানিয়েছে।

দেশটির উত্তর পশ্চিমাঞ্চলের জামফারা প্রদেশের মারু জেলার দুস্তেন গারি গ্রামের শুক্রবার নামাজের সময় হামলাকারীরা মোটরসাইকেলে করে তাদের উপর গুলি ছোড়ে।

রাজ্যের পুলিশের মুখপাত্র জানায়, দস্যুরা ৫ জন মুসল্লিকে হত্যা করেছে এবং ১৮ জনকে অপহরণ করেছে। এদের মধ্যে ইমামও রয়েছেন। তবে স্থানীয় বাসিন্দারা বলছে, হামলাকারীরা ৩০ জনের বেশি মুসল্লিকে অপহরণ করেছে। এই ঘটনাকে ঘিরে এরই মধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ।

নাইজেরিয়ায় এখন পর্যন্ত হামলার ঘটনায় ২ হাজার মানুষ প্রাণ হারিয়েছেন এবং বাস্তুচ্যুত হয়েছে আরো অনেক মানুষ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ