আওয়ার ইসলাম ডেস্ক
শিশুরা স্বভাবতই চঞ্চল। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তারা নিজের ইচ্ছা প্রকাশ করতে শেখে। কিন্তু অনেক সময় অতিরিক্ত জেদ, রাগ, অন্যকে আঘাত করা কিংবা জিনিসপত্র ভাঙচুর করার মতো আচরণ মা-বাবার জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়। এ অবস্থায় সন্তানের সুন্দর চরিত্র ও শান্ত স্বভাবের জন্য দোয়া করার পাশাপাশি তার আচরণের কারণ বোঝা এবং ধৈর্যসহকারে সঠিক শিক্ষা দেওয়া জরুরি।
ইসলামে সন্তানকে আল্লাহর নেয়ামত ও আমানত হিসেবে বিবেচনা করা হয়েছে। তাই সন্তানের সুন্দর ভবিষ্যৎ গঠনে দোয়া, স্নেহ, উত্তম শিক্ষা এবং দায়িত্বশীল অভিভাবকত্বের সমন্বয় প্রয়োজন।
সন্তানের জন্য যেসব দোয়া ও আমল করা যায়
১. শিশুর সুরক্ষায় নবীজি (সা.)-এর শেখাà¦