বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৪ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আগস্টের ১৮ দিনে রেমিট্যান্স এলো ১৯৬ কোটি ৭০ লাখ ডলার প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্টির হার ৬৬.৩%, সরকারের সার্বিক কর্মকাণ্ডে ৫৪.৫% কলকাতায় অগ্নিকাণ্ডে বাংলাদেশিদের মৃত্যুতে খেলাফত মজলিসের শোক ‘মাদরাসা ছাত্রদের ওপর পুলিশি হামলা বিগত ফ্যাসিবাদী আচরণ স্মরণ করিয়ে দেয়’ দারুল আরকামের ছাত্রদের লাঠিচার্জের ঘটনায় ৩ পুলিশ প্রত্যাহার, তদন্ত কমিটি মরুর বুকে সত্যবাদী কিশোর ‘রহমতের ধর্মে তোমাকে স্বাগতম’—রবার্তো কার্লোসকে কাবার ইমামের অভিনন্দন ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৬৭১ গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় নিহত ৬ টানা বৃষ্টিতে দারুল উলুম দেওবন্দের ‘বাবুজ জাহির’ ভবন ভাঙার সিদ্ধান্ত

আল্লাহর জন্য ভালোবেসেছি, বিয়ে করেছি: সানা খান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ১৫ বছরের সুদীর্ঘ ক্যারিয়ারের ইতি টেনে বলিউড অভিনেত্রী সানা খান অক্টোবরে জানিয়েছিলেন, অসহায়ের পাশে দাঁড়িয়ে ইসলামের পথে চলতে চান। এই ঘোষণার মাস না গড়াতেই গেল ২০ নভেম্বর বিয়ের পিঁড়িতে বসেছেন সাবেক এই বলিউড অভিনেত্রী। পাত্র ভারতের গুজরাটের সুরাটের বাসিন্দা মুফতি আনাস সায়েদ। ইনস্টাগ্রামে স্বামীর সঙ্গে প্রথম ছবি আপলোড দিয়ে ক্যাপশনে লিখেছেন, ‘আল্লাহর জন্য আমরা ভালোবেসেছি, আল্লাহর জন্য আমরা বিয়ে করেছি, আল্লাহ এই দুনিয়ায় আমাদের একসঙ্গে রাখুন এবং জান্নাতেও আমাদের পুনর্মিলন করুন।’

গত ৮ অক্টোবর সামাজিক যোগাযোগমাধ্যমে এক দীর্ঘ বার্তায় সানা খান বলিউড ছাড়ার ঘোষণা দিয়েছিলেন এবং জানিয়েছিলেন ইসলামের পথে চলতে চান তিনি।

ক্যারিয়ারে হিন্দি, মালয়ালাম, তামিল, কন্নড় ও তেলেগু ভাষার সিনেমায় দেখা গেছে সানা খানকে। এ ছাড়া বিজ্ঞাপন ও রিয়েলিটি শোতে দেখা যায় তাকে। পাঁচ ভাষার ৫০টির বেশি সিনেমায় অভিনয় করেছেন সানা। ২০১২ সালে জনপ্রিয় ও বিতর্কিত টিভি রিয়েলিটি শো বিগ বসের প্রতিযোগী ছিলেন সানা এবং চূড়ান্ত পর্বে উঠেছিলেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ