সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ ।। ৩ কার্তিক ১৪৩৩ ।। ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বালিশের পাশে ফোন রেখে ঘুমান? জেনে নিন যেসব ঝুঁকি রয়েছে ঠাকুরগাঁওয়ে হাতপাখার প্রচার রিকশা ভাঙচুর, দোষীদের গ্রেপ্তারের দাবি দিল্লির রেসকোর্স মসজিদ ও কবরস্থান রক্ষার দাবি জমিয়তে উলামায়ে হিন্দের ‘সমাজে নৈতিকতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ইমামদের ভূমিকা গুরুত্বপূর্ণ’ ‘মাওলানা হাবীবুর রহমানের ভূমিকা বাংলাদেশের ইসলামি আন্দোলনের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে’ ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৪ জনের, হাসপাতালে ভর্তি ১৮৫১ বাচ্চাদের দুষ্টুমি কমাতে কোরআন-হাদিসের আমল ও করণীয় সৌদিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশির একজন শ্রমিক, অন্যজন ওমরাহ যাত্রী  গাজায় খাদ্যসংকটে ১৪ লাখ ফিলিস্তিনি, সহায়তা কমাচ্ছে ডব্লিউএফপি  এবার চট্টগ্রাম বিভাগের ইমাম-খতিবদের জন্য আস-সুন্নাহর বিশেষ প্রশিক্ষণ

দীর্ঘ গবেষণার পর ইসলাম গ্রহণ করলেন খ্যাতিমান নারী বক্সার রুবি মিসু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নেদারল্যান্ডসের খ্যাতিমান নারী বক্সার রুবি মিসু ইসলাম গ্রহণ করেছেন। আগের নাম বদলে মুসলিম নাম রেখেছেন সাইয়েদা তাইসুন।

আলজাজিরা জানায়, গত বুধবার তিনি আনুষ্ঠানিকভাবে ইসলাম গ্রহণের বিষয়টি জানিয়েছেন। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, সাইয়েদা তাইসুন ইসলাম করে বলেন, ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করতে পেরে নিজেকে খুব সৌভাগ্যবতী মনে করছি।

এর আগে গত সোমবার ইনস্টাগ্রামে নেদারল্যান্ডসের একটি মসজিদের সামনে দাঁড়ানো একটি ছবি শেয়ার করে তিনি লিখেন, ‘আমি অত্যন্ত গর্বিত, কয়েক বছর দীর্ঘ গবেষণার পর অবশেষে আনুষ্ঠানিকভাবে আমি ইসলাম গ্রহণ করেছি। আমি যদিও আগেই মনে মনে কলেমা পাঠ করেছিলাম, কিন্তু এবার মসজিদে জনসমক্ষে কলেমায়ে শাহাদাত পাঠ করলাম। আলহামদুুলিল্লাহ! আমি খুবই সৌভাগ্যবতী!

সাইয়েদা তাইসুনের ইসলাম গ্রহণের খবর তিউনিশিয়ান বক্সার হাদি সুলেমানি ফেসবুকে পোস্ট করার পরই মুহূর্তেই তা ভাইরাল হয়। অনলাইন এক্টিভিস্টগণ নওমুসলিম এ তারকাকে শুভ কামনা জানান, তার সুন্দর জীবন কামনা করেন।

বক্সার হাদি সুলেমানি লিখেন, সাবেক ডাচ বক্সিং কুইন রুবি গতকাল নেদারল্যান্ডসের একটি মসজিদে ইসলাম গ্রহণ করেছেন। আল্লাহু আকবার! তিনি যাকে ইচ্ছা হিদায়াত দান করেন। আল্লাহ রুবিকে কবুল করুন। সুরক্ষিত জীবন দান করুন। আমিন। সূত্র: আলজাজিরা

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ