রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মুসলিমদের দোয়া-ভালোবাসায় আবেগাপ্লুত মার্কিন ইনফ্লুয়েন্সার নারী মিরপুর স্টেডিয়ামে স্থায়ী মসজিদ নির্মাণের উদ্যোগ বিসিবির মসজিদুল হারাম আলোকিত করতে ১ লাখ ২০ হাজার আলোক ইউনিট মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে লুটপাটের ঘটনায় শাহ আলী থানার ওসি প্রত্যাহার দুই প্রাণঘাতী আগাছানাশক নিষিদ্ধ: নিরাপদ কৃষির পথে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ এতনার অগ্ন্যুৎপাতে ইতালিতে রেড অ্যালার্ট জারি একাদশে ভর্তির দ্বিতীয় ধাপে আবেদন শুরু আজ, সুযোগ পাবে যারা ইসলামি দলের নেতারা বাবুনগরে, চূড়ান্ত হতে পারে ঐক্যের রূপরেখা বয়সভেদে প্রতিদিন কত ঘণ্টা ঘুম প্রয়োজন সরকারের নাম ভাঙিয়ে অপকর্ম করলে ছাড় নয়: মাহদী আমিন

কুড়িগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কুড়িগ্রামের রৌমারী উপজেলার খাটিয়ামারী সীমান্তে বিএসএফ-এর গুলিতে শাহীনুর রহমান ফকির চাঁদ (২৮) নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন। নিহত শাহীনুর রহমান ফকির চাঁদ খাটিয়ামারী গ্রামের আবুল হাসেমের ছেলে।

শুক্রবার (২০ নভেম্বর) গভীর রাতে উপজেলার খাটিয়ামারী সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলার ১০৬২ ও ৬৩ এর কাছে এ ঘটনা ঘটে।

৩৫ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটেলিয়ন কমান্ডার লে. কর্নেল আব্দুল আউয়াল এসব বিষয়ের সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাতে কমান্ডার লে. কর্নেল আব্দুল আউয়াল বলেন, রাতে ১০-১২ জনের একদল যুবক সীমান্তে মাদক পাচারের উদ্দ্যেশ্যে জড়ো হয়। তারা কাঁটাতারের কাছে চলে গেলে ভারতের কুছনী মারা বিএসএফ ক্যাম্পের ৬ ব্যাটালিয়ন সদস্যরা তাদেরকে লক্ষ‌্য করে গুলি করে। এতে গুলিবিদ্ধ হন শাহীনুর রহমান। সঙ্গীরা তাকে উদ্ধার করে রৌমারী হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশ থানায় নিয়ে যায় মরদেহ।

এ ঘটনায় বিএসএফকে প্রতিবাদ চিঠি দেয়া হবে বলে জানান এই বিজিবি কর্মকর্তা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ