বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৪ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আগস্টের ১৮ দিনে রেমিট্যান্স এলো ১৯৬ কোটি ৭০ লাখ ডলার প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্টির হার ৬৬.৩%, সরকারের সার্বিক কর্মকাণ্ডে ৫৪.৫% কলকাতায় অগ্নিকাণ্ডে বাংলাদেশিদের মৃত্যুতে খেলাফত মজলিসের শোক ‘মাদরাসা ছাত্রদের ওপর পুলিশি হামলা বিগত ফ্যাসিবাদী আচরণ স্মরণ করিয়ে দেয়’ দারুল আরকামের ছাত্রদের লাঠিচার্জের ঘটনায় ৩ পুলিশ প্রত্যাহার, তদন্ত কমিটি মরুর বুকে সত্যবাদী কিশোর ‘রহমতের ধর্মে তোমাকে স্বাগতম’—রবার্তো কার্লোসকে কাবার ইমামের অভিনন্দন ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৬৭১ গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় নিহত ৬ টানা বৃষ্টিতে দারুল উলুম দেওবন্দের ‘বাবুজ জাহির’ ভবন ভাঙার সিদ্ধান্ত

নগ্ন ছবিতে পোপ লাইক দেয়ায় মডেল বললেন স্বর্গে যাবো, তদন্ত করছে ভ্যাটিকান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পোপ ফ্রান্সিসের অফিসিয়াল ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট থেকে ব্রাজিলের এক মডেলের অর্ধনগ্ন ছবিতে লাইক দেয়ার ঘটনা তদন্ত শুরু করেছে ভ্যাটিকান।

সিএনএ জানায়, নাতালিয়া গ্যারিবোত্তোর স্বল্পবসনা ছবিতে পোপের ভ্যারিফাইড অ্যাকাউন্ট থেকে কখন লাইক দেয়া হয়েছে তা পরিষ্কার নয়। লাইক দেয়ার পরে ছবিটি আনলাইক করা হয়। ১৩ নভেম্বর পর্যন্ত সেটি দৃশ্যমান ছিল।

নাতালিয়ার ম্যানেজম্যান্ট কোম্পানি কোওয়াই কো পোপের লাইক দেয়া ছবিটি ব্যাপকভাবে প্রচার করেছে। তাদের অফিসিয়াল অ্যাকাউন্ট থেকেও কয়েক বার শেয়ার দেয়া হয়েছে। বলা হয়, তারা পোপের কাছ থেকে অফিসিয়ালি আশীর্বাদ পেয়েছে।

এ ঘটনায় নাতালিয়া প্রতিক্রিয়া জানিয়েছেন। টুইট করে বলেছেন, এবার অন্তত স্বর্গে যাচ্ছি আমি। ভ্যাটিকান প্রেস অফিসের সঙ্গে ঘনিষ্ঠ এক ব্যক্তির সূত্রে সিএনএ জানিয়েছে, ছবিতে কিভাবে লাইক দেয়ার ঘটনাটি ঘটেছে তা অনুসন্ধানে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে।

ভ্যাটিকানের মুখপাত্র ব্রিটিশ গণমাধ্যম গার্ডিয়ানকে জানান, লাইক দেয়ার বিষয়টি আমরা চাইলেই এড়িয়ে যেতে পারতাম। কিন্তু এটা কিভাবে হলো তার ব্যাখ্যা জানা আমাদের দরকার। এ কারণে তদন্ত শুরু করা হয়েছে।

সামাজিকমাধ্যমে পোপের বহু অনুসারী রয়েছে। ইন্সটাগ্রামে ৭৪ লাখ এবং টুইটারে ১ কোটি ১৮ লাখ ৮০ হাজার অনুসারী। শুক্রবার আনলাইক দেয়ার আগে থেকে বিভিন্ন গণমাধ্যমে পোপের লাইক দেয়ার বিষয়টি নিয়ে খবর প্রকাশ হতে থাকে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ